কর্নাটকে যৌন নির্যাতন বিতর্কে নোটিশ SIT-র! দেবগৌড়ার ছেলে-নাতিকে দেওয়া হল ২৪ ঘন্টা সময়
তাঁর এবং সাংসদ ছেলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের পিছনে রাজনীতি রয়েছে বলে অভিযোগ করেছিলেন বিধায়ক ইউচডি রেভান্না। এর ২৪ ঘন্টার মধ্যে যৌন নির্যাতন নিয়ে গঠিত বিশেষ তদন্তকারী দল বাবা-ছেলের উদ্দেশে নোটিশ জারি করল।
সিটের তরফে ছেলে তথা সাংসজ প্রজ্জ্বল রেভান্না এবং বাবা তথা বিধায়ক এইচডি রেভান্নাকে নোটিশ দিয়ে বলেছে, তাঁদেরকে ২৪ ঘন্টার মধ্যে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে।

প্রিয়াঙ্কার নিশানায় মোদী
কালাবুর্গী জেলার সেদামে নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রিয়ঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, প্রজ্জ্বল রেভান্নাকে বিদেশে যেতে অনুমতি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজ্জ্বল রেভান্নার দেশ ছাড়ার ঘটনায় তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী মঙ্গলসূত্র এবং চুড়ির কথা বলছেন। কিন্তু অলিম্পিক খেলোয়াড়দের বিরুদ্ধে যখন যৌন হয়রানির অভিযোগ উঠেছিল সেই সময় প্রধানমন্ত্রী নীরব ছিলেন।
ইস্যুর পিছনে রাজনীতি
অন্যদিকে জেডিএস বিধায়ক তথা কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্না বলেন, তাঁর ছেলে ও হাসানের সাংসদ প্রজ্জ্বল যৌন নির্যাতনের অভিযোগ ঘটনায় তদন্তের মুখোমুখি হতে তৈরি। তিনি অভিযোগ করেন এর পিছনে রাজনীতি রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার বড় ছেলে আরও বলেছেন, তাঁকে এবং তাঁর ছেলেকে যখনই বলা হবে তদন্তে যোগ দেবেন।
কংগ্রেসের টার্গেটে দেবগৌড়ার পরিবার
এফআইআর দায়ের প্রসঙ্গে এইচডি রেভান্না বলেন, এর পিছনে রাজনীতি রয়েছে। এছাড়া এনিয়ে তিনি আর কোনও মন্তব্য করবেন না। কংগ্রেস সরকারে রয়েছে। তারা যা খুশি তাই করবে বলেও মন্তব্য করেন এইচডি রেভান্না। তিনি আরও বলেন, গত ৪০ বছর ধরে দেবগৌড়া পরিবারকে কংগ্রেস টার্গেট করে রয়েছে।
সিট গঠন করেছে সরকার
হাসানের সাংসদের বিরুদ্ধে কয়েকশো মহিলার যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় এর তদন্তে সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করে। রবিবার বাবা-ছেলের বিরুদ্ধে যৌন হয়রানি ও অপরাধমূলক ভয় দেখানোর মামলা নথিভুক্ত হয়েছে। হাসান জেলার হোলেনরসিপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়।
তারপরেই এইচডি রেভান্না জানান, তাঁরা আইনগতভাবে এর মুখোমুখি হবেন। যেহেতু মামলাটি সিটকে দেওয়া হয়েছে, তাই তাদের তদন্তে বাধা দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল কর্নাটকের হাসানে নির্বাচন হয়ে গিয়েছে।
কোথায় বিতর্ক?
গত কয়েকদিনে কর্নাটকের হাসানে কয়েকশো মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ সংক্রান্ত প্রজ্জ্বল রেভান্নার বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications