কাদের বাঁচাতে ব্যস্ত ছিল সিট? গুজরাত দাঙ্গা নিয়ে আদালতে ফের বিস্ফোরক জাকিয়া জাফরি

জাকিয়া জাফরি ২০০২ সালের গুজরাত দাঙ্গা নিয়ে সুপ্রিম কোর্টে যে দাবি করেছেন তাতে তিনি বলেছেন, বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে তদন্ত শেষ করেনি। এবং চেষ্টা করেছে যাতে বজরং দল, পুলিশ, আমলাদের একাংশ এবং আরও কিছু ব্যক্তিকে শাস্তির হাত থেকে বাঁচানো যায়।

গুজরাত দাঙ্গা নিয়ে আদালতে ফের বিস্ফোরক জাকিয়া জাফরি

এই জাকিয়া জাফরি হলেন প্রয়াত কংগ্রেস নেতা এহসান জাফরির স্ত্রী। যিনি ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে মারা যান। এই ঘটনায় ৬৪ জনকে ক্লিনচিট দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে পরে জাকিয়া আদালতে মামলা করেন।

জাকিয়ার হয়ে আদালতে মামলা লড়ছেন কংগ্রেস নেতা ও আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতে এএম খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চকে জানিয়েছেন যে, বিশেষ তদন্তকারী দল তাদের কর্তব্য সম্পন্ন করেনি এবং সেই সময় রাজ্য সরকার সঠিক ভূমিকা পালন না করায় এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল।

অভিযোগকারীদের দাবি, সেই সময় কোনও তদন্ত হয়নি বরং দোষীদের কীভাবে শাস্তি হাত থেকে বাঁচানো যায় সেই চেষ্টা হয়েছে। বিশেষ তদন্তকারী দল তদন্ত করে দোষীদের খুঁজে বের করার বদলে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, কিছু পুলিশকর্তা এবং কিছু আমলাদের কীভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করে গিয়েছে।

সেই সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তাঁর নেতৃত্বে চালানো সরকারকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কপিল সিব্বল। তাঁর বক্তব্য, সেইসময় রাজ্য সরকারে থাকা দল সঠিক ভাবে নিজেদের দায়িত্ব পালন করেনি। যার জন্যই এই হিংসা মারাত্মক জায়গায় পৌঁছেছিল।

অন্যদিকে বিশেষ তদন্তকারী দলের হয়ে আদালতে দাঁড়ানো মুকুল রোহতগি তার আগে এই অভিযোগ প্রসঙ্গে জানিয়েছেন, যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সেই তদন্ত এর আগে সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এবং সিট এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে যে তদন্ত আর এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

২০০২ সালে গোড়ায় সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় ৫৯ জন মারা যান। তারপরই গুজরাত জুড়ে দাঙ্গা শুরু হয়। এবং সেই হিংসায় আরও বহু মানুষের মৃত্যু হয়। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বিশেষ তদন্তকারী দল তাদের রিপোর্ট জমা দেয় এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেয়। এরপর ২০১৮ সালে গুজরাত হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান জাকিয়া জাফরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+