গৌরী লঙ্কেশকে খুন করতে বুলেট এসেছিল যোগীর রাজ্য থেকে, দাবি সিট-এর
উত্তর প্রদেশ থেকে আনা বুলেটে মৃত্যু হয়েছে সাংবাদিক-সমাজকর্মী গৌরী লঙ্কেশের। খুনের অভিযোগে ধৃত কর্নাটকের মান্ডের বাসিন্দা নবীন কুমার ওরফে হত্যে মাঞ্জাকে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে, দাবি সিটের।
উত্তর প্রদেশ থেকে আনা বুলেটে মৃত্যু হয়েছে সাংবাদিক-সমাজকর্মী গৌরী লঙ্কেশের। খুনের অভিযোগে ধৃত কর্নাটকের মান্ডের বাসিন্দা নবীন কুমার ওরফে হত্যে মাঞ্জাকে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি বিশেষ তদন্তকারী দলের।

কর্নাটকের মান্ডের বাসিন্দা নবীন কুমার ওরফে হত্যে মাঞ্জাকে সাংবাদিক-সমাজকর্মী গৌরী লঙ্কেশ খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। কেএসআরটিসি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করেছিল খুনের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল। ধৃতের কাছ থেকে ১৫ টি বুলেটও উদ্ধার করা হয়েছিল। গৌরী লঙ্কেশের বাড়ির কাছে থাকা সিসিটিভি ফুটেজে পাওয়া বাইক আরোহীর সঙ্গে ওই নবীন কুমারের মিল রয়েছে।
সিট সূত্রে জানা গিয়েছে, নবীন কুমারকে পড়শি রাজ্যের বাসিন্দা উত্তর প্রদেশ থেকে বুলেট এনে দেবেন বলে কথা দিয়েছিল। এক একটি বুলেটের দাম হাজার টাকা। ধৃত নবীন কুমার গৌরী লঙ্কেশকে খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে সিট সূত্রে। তবে গৌরী লঙ্কেশের বাড়ির কাছে থাকা বাইক আরোহী নবীন কুমার কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই নিশ্চিত হতে পারবে সিট।












Click it and Unblock the Notifications