ঋণদাতার সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয় গৃহবধূদের, শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে চরম অভিযোগ
ফের একবার নারী নির্যাতন ঘিরে উঠে এল এক ঘৃণ্য ঘটনা । মুম্বইয়ের বিরারে বিয়ে হয়েছিল দুই বোনের। সম্পর্কে দুই বোনের সঙ্গে বিয়ে দেওয়া হয় দুই ভাইয়ের।
ফের একবার নারী নির্যাতন ঘিরে উঠে এল এক ঘৃণ্য ঘটনা । মুম্বইয়ের বিরারে বিয়ে হয়েছিল দুই বোনের। সম্পর্কে দুই বোনের সঙ্গে বিয়ে দেওয়া হয় দুই ভাইয়ের। পরবর্তীকালে বিরারে এমবি এস্টেটের দুই ভাইয়ের পরিবারে সুখেই গৃহবধূ হিসাবে সংসার করছিলেন ওই দুই বোন । কিন্তু বিপত্তি হয় এরপরই।

উল্লেখ্য, ওই দুই বোনের অভিযোগ, ১.৫০ লাখ টাকার ঋণ নিয়ে তা শোধ করতে না পেরে, ঋণ দাতার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে তাঁদের বাধ্য করে শ্বশুরবাড়ির লোকজন। এই ষড়যন্ত্রে সামিল রয়েছে , তাঁদের স্বামীরাও। দুই বোনের দাবি, বাড়িতে এসে ওই ঋণ দাতা তাঁদের তুলে নিয়ে যায়, ভাসাই এলাকার একটি বাড়িতে। সেখানে তাঁদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ দুই বোনের।
পুলিশের কাছে দুই হোন অভিযোগ করে জানিয়েছে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাঁদের সাফ বলা হয়, যদি বাপের বাড়ি খেকে৫ লাখ টাকা না আনতে পারেন তাঁরা, তাহলে ওই ঋণদাতার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।












Click it and Unblock the Notifications