‘আধুনিক ভারতের মীরা’ বাণী জয়রামের দেহ উদ্ধার বেডরুমে, ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য

গুড্ডি ছবিতে জয়া ভাদুড়ির লিপে তাঁর বোলরে পাপিহারা' এখন লোকের মুখে মুখে ফেরে। হেমা মালিনীর মীরা ছবির সব গান গেয়েই তিনি 'আধুনিক ভারতের মীরা' হয়ে উঠেছিলেন। বাণী জয়রাম বাংলা গানও গেয়েছিলেন। আমার রাধা হওয়ার আর হল না'।

বেডরুম থেকে উদ্ধার হল পদ্মভূষণপ্রাপ্ত বর্ষীয়ান সঙ্গীত শিল্পী বাণী জয়রামের নিথর দেহ। মাথায় আঘাতের চিহ্ন মেলায় তাঁর মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য। এই রহস্যমৃত্যুর ঘটনায় দায়ের করা হয়েছে মামলা। শনিবার চেন্নাইের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধারের পর থেকেই রহস্য ঘনীভূত হচ্ছে।

তামিলনাড়ুর খ্যাতনামা সঙ্গীতশিল্পী বাণী জয়রাম গত মাসেউই পদ্মভূষণ পেয়েছিলেন। তারপর শনিবার তাঁর রহস্যমৃত্যু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য পড়ে হিয়েছে। তামিলনাড়ার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে রহস্যভেদ করাই এই তদন্তের উদ্দেশ্য।

‘আধুনিক ভারতের মীরা’ বাণী জয়রামের দেহ উদ্ধার বেডরুমে

২০১৮ সালে স্বামীর মৃত্যু হয়। তারপর থেকে চেন্নাইয়ের হ্যাডেস রোডের ফ্ল্যাটে একাই থাকতেন বাণী জয়রাম। ঘরের কাজ সামলাতেন পরিচারিকা। তিনি সকালে আসতেন শিল্পীর ফ্ল্যাটে। এদিন সকাল ১১টা নাগাদ ফ্ল্যাটে এসে বহু ডাকাডাকি করেও সাড়া পাননি।

এরপর বাড়ির পরিচারিকাই ফোন করেন শিল্পীর বোন ঊমাদেবীকে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে সেই খবর পেয়েই। ডুপ্লিকেট চাবি নিয়ে ফ্ল্যাটের দরজা খোলেন শিল্পীর বোন ঊমাদেবী। তারপরই দেখা যায় বেডরুমের মেঝেতে পড়ে রয়েছেন বাণী জয়রামের নিথর দেহ।

তাঁকে আধুনিক ভারতে মীরা বলা হত। এহেন শিল্পীর এই রহস্যমৃত্যুতে আলোড়ন পড়ে যায় চেন্নাইয়ে। চেন্নাইয়ের কিলপাউক হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে বাণী জয়রামের ফ্ল্যাটে পৌঁছায় ফরেনসিক দল। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই মৃত্যু কারণ স্পষ্ট হবে।

প্রয়াত গায়িকার মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এই তো কয়েকজিন আগে প্রজাতন্ত্র দিবসে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পান বাণী জয়রাম। কিন্তু তারপর এক সপ্তাহ কাটতে না কাটতেই তাঁকে চলে যেতে হল না ফেরার দেশে। সশরীরে তিনি এই সম্মান নিতে পারলেন না।

বাণী জয়রাম জীবনভর ১০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন শিল্পী। বাণী জয়রামের জন্ম তামিলনাড়ুর ভেলোরে। এক তামিল পরিবারে ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তাঁর আসল নাম ছিল কলাইবাণী। এরপর তিনি বাণী জয়রাম নামেই খ্যাতি লাভ করেন। গান গেয়ে সুখ্যাতি অর্জন করেন।

ছোটো থেকেই শাস্রীয়রয় সঙ্গীতের তালিম নিয়েছেন বাণী জয়রাম। গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের কাছে গানের সাধনা শুরু করেন তিনি। ক্রমেই তিনি হয়ে ওঠেন আধুনিক ভারতের মীরা। আর সঙ্গীত জীবনের এই জার্নিতে তিনি গুরু হিসেবে পান কাদালুর শ্রীনিবাস আয়েঙ্গার, টি আর বালাসুব্রহ্মণ্যম ও আর এস মণির মতো দিকপালদের।

১৯৬০-এর দশকে বি্য়ের পর স্বামী জয়রামের হাত ধরে তিনি বলিউডে প্রবেশ করেন তিনি। গুড্ডি ছবিতে জয়া ভাদুড়ির লিপে তাঁর বোলরে পাপিহারা' এখন লোকের মুখে মুখে ফেরে। হেমা মালিনীর মীরা ছবির সব গান গেয়েই তিনি 'আধুনিক ভারতের মীরা' হয়ে উঠেছিলেন। বাণী জয়রাম বাংলা গানও গেয়েছিলেন। আমার রাধা হওয়ার আর হল না' গানটি এখনও সমান জনপ্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+