নাবালকের সঙ্গে যৌনমিলন, সঙ্গীতশিল্পীর মেয়ে জেল হেফাজতে
জলন্ধর, ১৯ জানুয়ারি : ব্রিটেনের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মলকিৎ সিংয়ের মেয়েকে নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করায় ২ বছরের সাজা ঘোষণা আদালতের।
'গুর নাওল ইশক মিতা' গানের জন্য পরিচিত মলকিৎ সিংয়ের মেয়ে অমরদীপ ভোপারী (২৮ বছর) ২০১২ সাল থেকে একটি স্কুলে শিক্ষাকতা শুরু করেন। যে সমস্ত শিশুদের শেখার ক্ষেত্রে সমস্যা হয় তারা এই স্কুলে পড়াশোনা করত। স্কুলেরই এক ছাত্রের সঙ্গে যৌন মিলন করেন অমরদীপ। ২০১৩ সালের ডিসেম্বর মাসে তিনি গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকারও করে নিয়েছিলেন অমরদীপ। সেই মামলারই রায় ঘোষণা হল। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই আর মলকিৎ সিংকে এবিষয়ে যোগাযোগ করা যায়নি।

রিপোর্ট অনুযায়ী, ১৬ বছরের একটি ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। ছেলেটি মনোযোগ ঘাটতি, অস্বাভাবিক কার্যকলাপ ব্যাধি এবং ডিসলেক্সিয়া রোগে ভুগছিল। ২০১৩ সালের ভ্য়ালেন্টাইনস ডে-র আগ দিয়েই এই সম্পর্কটি তৈরি হয়। ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, উপহারের পর উপহার ওই ছেলেটিকে দিতেন অমরদীপ। শুধু তাই নয় প্রায় বাড়িতে ওই ছেলেটিকে আমন্ত্রণ জানাতেন। স্কুলের আর্ট রুম, তাঁর গাড়ি, স্কুলের সামনের শিল্পতালুকেও যৌনমিলনে লিপ্ত হতেন অমরদীপ।
যখন নিজের বয়সের একটি মেয়ের সঙ্গে ছেলেটি ডেট করতে শুরু করে, এবং অমরদীপের সঙ্গে সম্পর্কে ইতি টানতে চায়, অমরদীপ রাজি হয়নি। ছেলেটিকে নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করে সে। যদিও অমরদীপের উকিল জানিয়েছেন, অমরদীপ এই গোটা ঘটনায় অনুতপ্ত












Click it and Unblock the Notifications