সানি দেওলের পর এবার দলের মেহেন্দি যোগ দিলেন বিজেপিতে

সানি দেওল, হনস রাজ হনসের পর জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দলের মেহেন্দি এদিন যোগ দিলেন বিজেপিতে।

সানি দেওল, হনস রাজ হনসের পর জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দলের মেহেন্দি এদিন যোগ দিলেন বিজেপিতে। এদিন হনস রাজ হনস ও কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলের উপস্থিতিতে দলের গেরুয়া শিবিরে যোগ দিলেন।

সানি দেওলের পর এবার দলের মেহেন্দি যোগ দিলেন বিজেপিতে

লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে একের পর এক তারকা ও সেলেবসরা যোগ দিচ্ছেন। এর আগে দিল্লিতে ক্রিকেটার গৌতম গম্ভীরও বিজেপিতে যোগ দেন। তাঁকে দিল্লি থেকে লোকসভার প্রার্থীও করা হয়েছে। সানি দেওলকেও গুরদাসপুর থেকে প্রার্থী করা হয়েছে।

পিছিয়ে নেই কংগ্রেসও। কিছুদিন আগে অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর কংগ্রেসে যোগ দেন। তাঁকে মুম্বই থেকে লোকসভা ভোটে প্রার্থী করেছে রাহুল গান্ধীর দল। ফলে লোকসভা ভোট মাঝপথে গড়িয়ে গেলেও বিজেপি হোক বা কংগ্রেস, সব দলেই চমকের অন্ত থাকছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+