মুসলিম দেশে লাউড স্পিকার নিষিদ্ধ! আজান নিয়ে প্রশ্ন তুললেন অনুরাধা পাড়োয়াল

মুসলিম দেশে লাউড স্পিকার নিষিদ্ধ! আজান নিয়ে প্রশ্ন তুললেন অনুরাধা পাড়োয়াল

সাধারণ মানুষের কাছে অনুরাধা পাডে়ায়ালের (anuradha paudwal) পরিচিতি গান এবং কণ্ঠের জন্য। গত শতকের নব্বইয়ে দশক এবং এই শতকের প্রথম দশকেও তাঁর গান নিয়মিত পাওয়া যেত চলচ্চিত্রে। এখনও তাঁর গান শোনে মানুষে। সাম্প্রতিক সময়ে আজান (azaan) ইস্যুতে এই বিখ্যাত গায়িকা তাঁর মতামত দিয়েছেন। পাশাপাশি বর্তমান প্রজন্মের প্রতিও বার্তা দিয়েছেন তিনি।

লাউড স্পিকারে আজান নিয়ে প্রশ্ন

লাউড স্পিকারে আজান নিয়ে প্রশ্ন

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অনুরাধা পাড়োয়াল লাউড স্পিকারে আজান নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বের বহু দেশে গিয়েছেন। তবে তিনি হলফ করে বলতে পারেন, এখানে যা ঘটে, তা অন্য কোথাও ঘটে না। তিনি আরও বলেছেন, কোনও ধর্মের তিনি বিরুদ্ধে নন, কিন্তু এখানে ধপ্ম নিয়ে অযথা বাড়াবাড়ি করা হয়। তিনি বলেছেন, লাউড স্পিকারে আজান দেওয়া হয়। কিন্তু অনেকেই মনে করেন লাউড স্পিকার ব্যবহার করা উচিত নয়। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তিনি গিয়েছেন। সেখানে লাউড স্পিকার নিষিদ্ধ। তাঁর প্রশ্ন যখন মুসলিম দেশগুলিতে লাউড স্পিকারে আজান দেওয়া হয় না, তাহলে ভারতে কেন দেওয়া হবে?

 আজানের কারণেই হনুমান চালিসা

আজানের কারণেই হনুমান চালিসা

এই বিশিষ্ট গায়িকা বলেছেন, দেশে লাউড স্পিকারে আজান দেওয়া হয় বলেই, এক অংশের লোকের বলে হনুমান চালিসা চালাবেন তাঁরা। বিষয়টি নিয়ে বিতর্ককে দুঃখজনক বলেও বর্ণনা করেছেন তিনি। সেই কারণে অনুরাধা পাড়োয়াল আদি শঙ্করাচার্যের কথা উল্লেখ করেছেন। তাঁর (আদি শঙ্করাচার্য) লেখাতেই শক্তি রয়েছে বলে দাবি করেছেন তিনি। যা মানুষকে মানসিকভাবে শক্তি দেয় এবং চিন্তা করতে শেখায় বলেও মন্তব্য করেছেন বিখ্যাত এই গায়িকা।

 তরুণ প্রজন্মকে বার্তা

তরুণ প্রজন্মকে বার্তা

অনুরাধা পাড়োয়াল নবরাত্রি এবং রামনবমী উপলক্ষে তরুণ প্রজন্মকে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেছেন, বিশ্বের সব সংস্কৃতিই শক্তিশালী, সেগুলি একসঙ্গে। তুলনায় আমরা বেশি, তবে আমরা একসঙ্গে নই। শিশুদের অনুপ্রাণিত করার কথাও তিনি বলেছেন।
শঙ্করাচার্যকেই তিনি ধর্মীয় শিক্ষক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, প্রত্যেক খ্রিস্টান যেমন পোপ সম্পর্কে জানবে, ঠিক তেমনই আমাদের সংস্কৃতি সম্পর্কে জানা উচিত। তিনি বলেছেন, ৪ টি বেদ, ১৮ টি পুরাণ এবং ৪ টি মঠ সম্পর্কে সকলের জানা উচিত।

২-৩ মিনিটেই শেষ হয়ে যায় আজান

দেশব্যাপী লাউড স্পিকারে আজান বন্ধের দাবি নিয়ে যে বিতর্ক উঠেছে, সে সম্পর্কে বলতে গিয়ে সুন্নি মুসলিম কাউন্সিলের সাধারণ সম্পাদক হাজি এম সালিশ বলেছেন, কিছু হিন্দু শক্তি দেশকে বিদ্বেষের দিকে ঠেলে দিচ্ছে, যা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি বলেছেন, আজান ২-৩ মিনিটেই শেষ হয়ে যায়। কিন্তু তাতেও সমস্যা তৈরি করা হচ্ছে। তারা ২৪ ঘন্টার অখণ্ড পথে শব্দ দূষণের বিষয়টি দেখছে না বলেও মন্তব্য করেন হাজি এম সালিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+