মুম্বইয়ের লোখন্ডওয়ালায় জমজমাট পুজোর আসর, ভিডিও পোস্ট উদ্যোক্তা অভিজিতের

বাংলার পাশাপাশি উৎসবে মেতেছে মুম্বইয়ের লোখান্ডওয়ালার পুজোও। পুজো ঘিরে বেশ উত্তেজনায় রয়েছেন পুজোর উদ্যোক্তা গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

সপ্তমীর সকাল থেকেই দুর্গাপুজো ঘিরে উৎসবের উৎসাহ মধ্যগগণে। নবপত্রিকার স্থান দিয়ে শুরু হয়েছে এদিনের সকাল। বাড়ি থেকে বারোয়ারী সর্বত্র উৎসবের উত্তেজনা তুঙ্গে । বাংলার পাশাপাশি উৎসবে মেতেছে মুম্বইয়ের লোখান্ডওয়ালার পুজোও। পুজো ঘিরে বেশ উত্তেজনায় রয়েছেন পুজোর উদ্যোক্তা গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

মুম্বইয়ের লোখান্ডওয়ালায় জমজমাট পুজোর আসর, ভিডিও পোস্ট উদ্যোক্তা অভিজিতের

মুম্বইয়ের বিখ্যাত এই পুজোতে , আজ সপ্তমীর সকাল থেকেই পুজো আয়োজনে ব্য়স্ত ছিলেন এই বাঙালি গায়ক। শুধু আয়োজন নয়, গোটা পুজোর তত্ত্বাবধানও করেন তিনি। এরই সঙ্গে গোটা পুজো সোশ্যাল মিডিয়ায় লাইভ-এ সম্প্রচারিত করেন অভিজিৎ। এরই মধ্যে, ৪০ জন ঢাকির মাঝে ঢাক বাজাতে দেখা যায় ধুতি পাঞ্জাবি পরিহিত এই বাঙালি গায়ককে।

এরপর ,লোখান্ডওয়ালার পুজো কমিটির তরফে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে অভিজিৎ সকলকে সপ্তমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি ,পুজোতে দর্শনার্থী সমাগমের ছবি ধরা পড়ে। সকলকে ভোগ গ্রহণের জন্য আমন্ত্রণও জানান তিনি। সবমিলিয়ে, এবঙ্গের পাশপাপাশি আরবসাগরের তীরের বাণিজ্য নগরী মুম্বইয়ের বাঙালিরাো মেতে উঠছেন দুর্গাপুজোর আনন্দে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+