জম্মুতে সিধুর কনভয়ে হামলা, জখম পাঁচ

ঝাড়খণ্ডের পাশাপাশি জম্মু-কাশ্মীরেও এখন বিধানসভা ভোট চলছে। সেই উপলক্ষ্যে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে যান সিধু। সমর্থকদের ভিড় ঠেলে হঠাৎই হাতে লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে একদল শিখ যুবক। তারা সিধুকে লক্ষ্য করে গালাগালি করতে শুরু করে। তার পর লাঠি দিয়ে মেরে গাড়ির কাচ ভেঙে দেয়। পাথরও ছোড়ে। পুলিশকর্মীরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা হয়। হামলাকারীদের পুলিশ গ্রেফতার করেছে। কেন হামলা হল, এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Unidentified persons throw stones at Navjot Singh Sidhu's convoy in Jammu pic.twitter.com/ATOcDLYWrZ
— ANI (@ANI_news) December 18, 2014 











Click it and Unblock the Notifications