নোট বাতিলের পর নগদে ৮০ হাজার কোটি টাকার ঋণ শোধ, নজর আয়করের

৮ই নভেম্বরের পর বহুমূল্য অর্থের নগদে ঋণ শোধ ব্যাঙ্ক গুলিতে। সন্দেহজনক নথিতে জমা টাকা। নজর রাখছে আয়কর দফতর।

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : গত বছরের নভেম্বরে সারা দেশে পাঁচশো ও ১ হাজারের নোট বাতিলের পর প্রায় ৬০ লক্ষের মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রতিটিতে জমা পড়েছে প্রায় ২ লক্ষ টাকা করে। এমনটাই জানানো হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে।

বলা হয়েছে, ৮ নভেম্বরের পর থেকে বকেয়া ঋণই শুধু শোধ হয়েছে আশি হাজার কোটি টাকা মূল্যের। যা শোধ হয়েছে পুরোনো বা বাতিল ৫০০ ও ১ হাজারের নোটে। নোট বাতিলের পরে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার গোপন আয়ের টাকাও জমা পড়েছে বিভিন্ন ব্যাঙ্ক গুলিতে। আয়কর বিভাগ সূত্রে অন্তত এমনটাই খবর।

নোট বাতিলের পর নগদে ৮০ হাজার কোটি টাকার ঋণ শোধ, নজর আয়করের

বিষয়টি নিয়ে আয়করের তরফে সিবিআই বা ইডির আইন বলবৎকারী সংস্থাগুলির সঙ্গে পরামর্শ করছে। এছাড়াও দেখা গিয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকার মতো অর্থ এসেছে একই প্যান নম্বর, মোবাইল নম্বর এবং নথিভুক্ত ঠিকানা থেকে।

এদিকে প্রায় ১৬ হাজার কোটি টাকার মতো অঙ্ক জমা পড়েছে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে। ব্যবহার না হওয়া অ্যাকাউন্টগুলিতেই জমা পড়েছে ২৫ হাজার কোটি টাকা। তাও তা নগদে জমা হয়েছে বলে খবর। ভারতের উত্তর-পূর্বের রাজ্যের ব্যাঙ্কগুলিতে প্রায় ১০ হাজার ৭০০ কোটির মতো নগদ অর্থ জমা পড়েছে। দেশের জঙ্গি সমস্যা অধ্যুষিত এলাকা থেকেও যে নগদ অর্থ জমা পড়েছে, তার দিকেও কড়া নজর রেখে চলেছে আয়কর বিভাগ। এর পাশাপাশি নজর রাখা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্গত অ্যাকাউন্ট গুলির দিকেও। গোটা বিষয়টিই খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই জোর কদমে শুরু করেছে আয়কর বিভাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+