করোনার জেরে ২০২১-এর মার্চ থেকেই মৃত্যু মিছিল ভয়াবহ রূপ নিয়েছে, হাড়হিম করা পরিসংখ্যান একনজরে
মার্চের ১ তারিখ থেকে ভারত ১.১৭ লাখ করোনা কেস রেজিস্টার করেছে। যা ২০২১ সালের মধ্যে করোনার জেরে ঘটে যাওয়া মৃতের সংখ্যার ৯৩ শতাংশ। সেক্ষেত্রে দানবীয় হারে চোখের নিমেষে মার্চ মাসে করোনার জেরে মৃত্যুমিছিল যে ভয়ানক রূপ নিয়েছিল , তা প্রমাণ করছে এই পরিসংখ্যান।

মার্চ থেকে মে মাসের মধ্যে যে মৃতের সংখ্যা করোনার জেরে যে পরিসংখ্যান এসেছে তাতে ৪২.৭২ শতাংশ মোট করোনা ভাইরাসে মৃতের সংখ্যার তথ্য পাওয়া গিয়েছে। ১ মার্চ করোনার জেরে দেশে ১.৫৭ লাখ মৃতের ঘটনা পাওয়া যায়। বর্তমানে যার মোট অঙ্ক ২.৪৭ লাখ।
ভারতে ১ জানুয়ারী, ২০২১ পর্যন্ত কোভিড ১.৪৮ সম্পর্কিত মৃত্যুর খবর পেয়েছিল, তবে কেবলমাত্র ২০২১ সালে এখনও পর্যন্ত এই দেশে ১.২৫ লক্ষ মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মার্চ থেকে ১.১৭ লক্ষ জনের খবর পাওয়া গেছে।
অতিমারী শুরুর থেকে ভারতে কেস লোড ছিল ১.০২ কোটি। এখন সেই কেস লোড ২.৪৯ কোটি। যার সঙ্গে ২০২১ সালেই শুধু যোগ হয়েছে ১,৪৬ কোটি কেস লোড। ২০২১ সালের জানুয়ারির থেকে ভারতে ১৪৩ শতাংশ কেস লোড দেখা গিয়েছে। এমনই জানিয়েছে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রক । মার্চ মাসের পর থেকে বাকতে ১.৩৮ কোটি সংক্রমণের খবর রেজিস্টার হয়েছে। ২০২০ সালে ভারতের কোভিড ট্যালি ১৭ জুলাই পার করেছে ১০ লাখ, ৭ অগাস্ট ২০ লাখ। সেপ্টেম্বরের ৫ তারিখে ৪০ লাখ। এদিকে, ২০২১ সালের এপ্রিলের তুলনায় মে মাসের ১৭ দিনে ভারতে ২০ হাজার বেশি করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা রেজিস্টার হয়েছে। এপ্রিল মাসে ভারতের করোনভাইরাস মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৮৬২। জানুয়ারী এবং ফেব্রুয়ারিতে কমে যাওয়া দৈনিক করোনভাইরাসটি মার্চ থেকে আবার বাড়তে শুরু করে।












Click it and Unblock the Notifications