৮ সঙ্গী হারিয়ে বড়সড় হামলার অপেক্ষায় সিমি, বলছে গোয়েন্দা

সিমি-র ৮ জঙ্গি ভোপালে মারা যাওয়ার পর থেকেই জারি হয়েছে হাই অ্যালার্ট। ৮ সঙ্গী হারিয়ে প্রতিশোধ নিতে খুব শীঘ্রই বড়সড় কোনও হামলা চালানোর ছক কষছে সিমি, বলছে গোয়েন্দা।

নয়াদিল্লি, ২ নভেম্বর : স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সিমি-র ৮ জঙ্গি ভোপালে মারা যাওয়ার পর থেকেই জারি হয়েছে হাই অ্যালার্ট। [(ছবি) এনকাউন্টারে মৃত ৮ সিমি জঙ্গির সম্পর্কে জেনে নিন একনজরে!]

৮ সঙ্গী হারিয়ে দিশেহারা সিমি। প্রতিশোধ নিতে খুব শীঘ্রই বড়সড় কোনও হামলা চালানোর ছক কষছে তারা। এমনটাই জানাচ্ছে গোয়েন্দা দফতর। [ ভোপাল: সিমি জঙ্গি এনকাউন্টারের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর উঠছে একাধিক প্রশ্ন!]

৮ সঙ্গী হারিয়ে বড়সড় হামলার অপেক্ষায় সিমি, বলছে গোয়েন্দা

মূলত সেই সব জায়গাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে, যেখানে মনে করা হচ্ছে সিমির ভিত শক্ত। যেই রাজ্যগুলিতে সিমির ভিত মজবুত তার মধ্যে রয়েছে কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং কর্ণাটক।

আইবি আধিকারিকদের কথায়, নিজেদের শক্তি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিনি। আল-কায়দা ধাঁচের দর্শন নিয়ে যে সব জঙ্গি গোষ্ঠীগুলি বেড়ে উঠেছে তাদের থেকেই সাহায্য চাইছে সিমি। ভোপালে পুলিশি এনকাউন্টারের পর আরও বেশি হিংসাত্মক হয়ে উঠছে সিমি জঙ্গিরা। তাই বদলা নিতে খুব শিগগিরই পাল্টা আঘাত হানতে চাইবে বলেই মনে করা হচ্ছে। [ভোপালে কেন জেল ভেঙে পালাতে পারল সিমি সদস্যরা? কী বলছেন জেল আধিকারিক?]

গোয়ান্দাসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন রাজ্যের পুলিশ আরও বেশি সতর্ক, এবং রাজ্যে সিমি সদস্যদের খুঁজতে গোপন অভিযানও চালানো হচ্ছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আটক করা হচ্ছে। যাতে বড়সড় দুর্ঘটনা এড়ানো যায় তার জন্য সাবধানেই সমস্ত পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+