সোনার পর রুপোর দামেও ছ্যাঁকা ! কত বাড়ল দাম
সোনার পর রুপোর দামেও ছ্যাঁকা! কত বাড়ল দাম
একদিনের মাথায় লাফিয়ে বাড়ল রুপোর দাম। সোনার পর এবার রুপোলী ধাতুর দামেও লাগল দামের ছ্যাঁকা। প্রতি কেজি রুপোয় ২০০০ টাকা বেড়ে ৪৫ হাজার টাকা দাম দাঁড়াল। অল ইন্ডিয়া সারাপা অ্যাসোসিয়েশনের তরফে একথা জানানো হয়েছে।

প্রসঙ্গত,অগাস্ট মাসে ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৩৮,৪৬৬.০০ হাজার টাকায়। ২০১৮ সালের নিরিখে যে দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ক্রমেই দিনে দিনে বাড়ছে সোনার দাম। কিন্তু কেন এভাবে লাফিয়ে বাড়ছে সোনালী এই দামী ধাতুর দাম? যার জবাবে মার্কিন-চিন বাজারের যুদ্ধ একটি বড় ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications