ফুঁসছে তিস্তা! প্রবল বৃষ্টিতে সিকিমে 'সতর্কতা', আটকে ৩০০ পর্যটক
প্রবল বৃষ্টি সিকিমে। বিশেষত উত্তর সিকিমে পরিস্থিতি ক্রমেই সংকটজনক দিকে মোড় নিচ্ছে। মেঘ ভাঙা বৃষ্টিতে রীতিমতো বাড়ছে বিপদের আশঙ্কা। ইতিমধ্যেই উত্তর সিকিম জুড়ে জারি করা হয়েছে সতর্কতা।
প্রবল বৃষ্টি সিকিমে। বিশেষত উত্তর সিকিমে পরিস্থিতি ক্রমেই সংকটজনক দিকে মোড় নিচ্ছে। মেঘ ভাঙা বৃষ্টিতে রীতিমতো বাড়ছে বিপদের আশঙ্কা। ইতিমধ্যেই উত্তর সিকিম জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। কারণ তিস্তা ইতিমধ্যেই ফুঁসে উঠতে শুরু করেছে।

আটকে পড়েছেন পর্যটকরা!
সিকিমে বেড়াতে গিয়ে পর্যটকদের ৬০ টি গাড়ি আটকে গিয়েছে বলে খবর উঠে আসছে। চরম বৃষ্টির দাপটে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। তিস্তা ক্রমেই ফুঁসে ওঠায় চিন্তার ভাঁজ আরও কপালে উঠছে।

মেঘ ভাঙা বৃষ্টি
মেঘ বৃষ্টিতে সিকিম জুড়ে বিপর্যয় বাড়ছে । সিকিমের বৃষ্টির জেরে সিকিমে বৃষ্টির জেরে তিস্তা বাজার, কার্শিয়ার সহ নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা প্রবল। ইতিমধ্যেই সেখানে ৩০০ পর্যটক আটরে পড়েছেন।

তিস্তা ফুঁসছে
তিস্তা তিন রিজার্ভার থেকে ইতিমধ্যেই জল ছাড়া হয়েছে। এদিকে তিস্তা নদীতেও মেঘ ভাঙা বৃষ্টির প্রভাবে জলস্তর ক্রমেই বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যার আশঙ্কা। তিস্তার জলস্তর বিপদসীমার দিকে এগোতেই বাড়ছে উদ্বেগ।












Click it and Unblock the Notifications