Sikkim Flood: সিকিমে আরও এক হ্রদ ফাটার আশঙ্কা, খালি করা হচ্ছে এলাকা, এখনো নিখোঁজ ১০৩

ভয়ঙ্কর পরিস্থিতি সিকিমের। মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়ে গিয়েছে। এখনও নিখোঁজ ১০৩ জন। শুক্রবার সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে ঠিকই কিন্তু বিপদ এখনও কাটেনি। লোনক হ্রদের পর এবং আরও এক হ্রদ ফাটার আশঙ্কা দেখা িদয়েছে।

সিকিমের লাচেনের কাছে শাকো চো হ্রদ ফাটার আশঙ্কা তৈরি হয়েছে। এই হ্রদটিও হিমাবহের জল থেকে ৈতরি। গত কয়েক দিনে এই হ্রদেরও জলস্তর বৃদ্ধি পেয়েছে। তাই আগে থেকেই এই এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মাইকিং করে বাসিন্দাদের সরানোর হচ্ছে।

Sikkim Flood

আবারও বিপন্ন হতে পারে সিকিম। উত্তর সিকিমের আরও এক হ্রদ ঘিরে বাড়ছে আশঙ্কা। উত্তর সিকিমের লাচেনের কাছে শাকো চে নামে হ্রদটি হিমাবাহের জল দিয়েই তৈরি। সেই হিমবাহের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। তার জেলে হ্রদের জলস্তর বাড়তে শুরু করেছে। এবং হ্রদ থেকে জল ছাড়তে হতে পারে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সেকারণে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের।

চুংথামের লোনক হ্রদের পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থাতে আর তৈরি না হয় সেকারণে গ্যাংটক জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এলাকার বাসিন্দাদের। হ্রদ সংলগ্ন এলাকা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। এদিকে তিস্তার প্লাবনে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়ে গিয়েছে। এখনও নিখোঁজ ১০৩ জন। এখনও ২২ জওয়ানের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।

সিকিমের লোনক হ্রদে মেঘফাটা বৃষ্টিতে যে বিপর্যয় তৈরি হয়েছে তার জেরে তছনচ সিকিম। আজ নতুন করে বৃষ্টি শুরু হয়নি। আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। আজ থেকে তেড়েফুঁড়ে উদ্ধার কাজ শুরু করছে সিকিম সরকার এবং উত্তরবঙ্গের প্রশাসন। গতকালই দাবি করা হয়েছিল সিকিমে প্রায় ৩০০০ জন পর্যটক আটকে রয়েছেন। একাধিক রাস্তা বন্ধ থাকার কারণে তাঁরা নামতে পারছেন না।

পর্যটকদের উদ্ধারে চপারের সাহায্য নেওয়া হতে পারে। তবে আকাশ পরিষ্কার না হলে সেটা করা সম্ভব নয়। ধীরে ধীরে কয়েকটি রাস্তা চালু করা গিয়েছে। এখনও পর্যন্ত সিকিম বিপর্যয় মোকাবিলা দফতর ২০১১ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েেছ। উত্তর সিকিমে উদ্ধারকাজ শুরু করার জন্য আজই এনডিআরএফের দল পাঠানো হচ্ছে। চুংথাম জেলা একেবারে ভেসে গিয়েছে। তবে সিংতাম জেলার বিদ্যুৎ এবং জল পরিষেবা স্বাভাবিক করা গিয়েছে। সিংথামের হাইড্রো পাওয়ার প্রোজেক্টের পরিস্থিতি সংকটজনক বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+