Sikkim Flood - লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ শতাধিক, বিধ্বস্ত সিকিমে আটকে ৩০০০-র বেশি পর্যটক

এক রাতেই তছনচ গোটা রাজ্যে। স্বপ্নের মতো সাজানো রাজ্যে দুঃস্বপ্নের কোপ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৪ জনের দেহ পাওয়া গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে তাতে কোনও সন্দেহ নেই। এখনও নিখোঁজ ১০২ জন। তার মধ্যে ২২ জওয়ানও রয়েছে।

সিকিমে ধ্বংসলীলা চালিয়ে এখন উত্তরবঙ্গের সমতলে রাক্ষুসে গতিতে বইছে তিস্তা। সিকিম এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখনও আটকে ৩০০০-র বেশি পর্যটক। আবহাওয়ার উন্নতি হলে পর্যটকদের এয়ারলিফট করার কথা ভাবা হচ্ছে। কারণ সড়ক পথে তাঁদের নীচে নামিয়ে নিয়ে আসা সম্ভব হবে না। একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

 Sikkim Flood

সিকিম জুড়ে কেবল ধ্বংসস্কতূপ। সাজানো গোছানো সিংতাম উপত্যকা ধুেয় মুছে সাফ হয়ে গিয়েছে একেবারে। একাধিক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর। লোনক হ্রদের মেঘভাঙা বৃষ্টির জেরেই এই পরিস্থিতি বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। তিস্তা নদীর এমন আগ্রাসীরূপ এর আগে কখনও েদখেনি উত্তরবঙ্গ। সিকিমের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ তিস্তার গর্ভে তলিয়ে গিয়েছে।
যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের সঙ্গে শিলিগুড়ি।

এমনকি ১০ নম্বর জাতীয় সড়ক ভেঙে যাওয়ায় দার্জিলিং-কালিম্পং যাওয়ার পথেও সংকট তৈরি হয়েছে। লাভা হয়ে ঘুরপথে যেতে হচ্ছে দার্জিলিং। এমনকী কালিম্পং শহরও সংকটে রয়েছে। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১০২ জন এখনও নিখোঁজ। তার মধ্যে ২২ সেনা জওয়ানও রয়েছে।

বুধবার রাত দেড়টা নাগাদ হরপা বান শুরু হয় সিকিমের লোনক হ্রদে। তার জেরে চুংথাম জলাধার থেকে বিপুল পরিমান জল ছাড়তে হয়। সেই জল রঙ্গিত হয়ে তিস্তায় মিশতে শুরু করে। প্রায় ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠে গিয়েছিল তিস্তার জল। কালিম্পং প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিস্তাবাজার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিস্তাবাজার এলাকা পরিদর্শন করেন তিনি।

সিকিমের ভয়ানক পরিস্থিতির দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন সেরাজ্যের মুখ্যমন্ত্রীকে। সিকিমকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও সিকিমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সিকিমকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+