Sikkim Flood: সিকিমের জন্য ৪৪.৮ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শাহের, কালিম্পং পাবে না কেন প্রশ্ন অনিত থাপার

স্বপ্নের মতো সুন্দর সিংথাম, চিংথাঙ, লাচুন, লাচেন যেন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। লোনক হ্রদের ভয়াবহ ধ্বংস লীলায় তিস্তা যেন গ্রাস করে নিয়ে গিয়েছে সবকিছু। এখন শুধু কাদা আর মাটির আস্তরণে চাপা পড়ে রয়েছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা।

ঘরবাড়ি, বাজার, দোকান, জনপদ সব জন শূন্য। মৃত্যু মিছিল বেড়েই চলেছে। কাদার নীচে চাপা পড়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। সিকিমের পরিস্থিতির কথা মাথায় রেখে ৪৪.৮ কোটি টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই টাকা সিকিমের উদ্ধারকাজ এবং পুনর্গঠনে ব্যবহার হবে বলে জানিয়েছেন।

Amit shah

ঘটনার দিবেই প্রধানমন্ত্রী মোদী সিকিমেরক মুখ্যমন্ত্রীকে ফোন করে বিস্তারিত তথ্য নিয়েছিলেন এবং সিকিমকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঘটনার পর প্রায় ২ দিন কেটে গিয়েছে এখনও ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সিকিম। একাধিক সড়ক গুঁড়িয়ে গিয়েছে। ডিকচু, সিংথাম, রংপোর বিস্তীর্ণ এলাকায় কাদামাটির প্রলেপ পড়ে রয়েছে।

প্রায় ৩০০০ পর্যটক আটকে রয়েছেন সিকিমের বিভিন্ন স্থানে। এখনও পর্যন্ত ২০১১ জনকে উদ্ধার করা গিয়েছে। পেলিং রামাবংলা, নামচি হয়ে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। কম টাকায় গাড়ি ভাড়া দেওয়ার পরিষেবা দেওয়া হচ্ছে। যাতে বিভিন্ন জায়গায় আটকে থাকা পর্যটকরা নিরাপদে সমতলে ফিরে আসতে পারেন। সিকিমের সব স্কুল কলেজ ১৫ অক্টোবর পর্যন্ত ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

সিকিমের বিপর্যট মোকাবিলা দফতর জানিয়েছে এই বন্যায় ২২ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কালিম্পং জেলার পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক। তিস্তা বাজার এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকালই সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন জিটিএ প্রধান অনিত থাপা। িতনি দাবি তুলেছেন সিকিম যদি সাহায্য পেতে পারে তাহলে কালিম্পং কেন কেন্দ্রের সাহায্য পাবে না। কালিম্পংয়ের পরিস্থিতিও খারাপ।

উত্তরবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হয়েছে তিস্তার জলের তোড়ে। আবারও নতুন করে জল বাড়ছে তিস্তায়। তাতে নতুন করে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় প্লাবনের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে সিকিম সরকারের পক্ষ থেকে এখনই পর্যটকদের সিকিমে যাওয়ার পরিকল্পনা করতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি সামলে ওঠার পরে যেন তাঁরা সিকিমে আসেন বলে অনুরোধ জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+