Sikkim Flood: দেহ ভেসে যাচ্ছে বাংলাদেশে, আজ থেকে পর্যটকদের উদ্ধারে নামছে সেনা

সিকিমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নিখোঁজরা ধীরে ধীরে মৃতের তালিকায় নাম লেখাচ্ছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৩৮ জনের দেহ উদ্ধার হয়েছে। বাংলাদেশে ভেসে যাচ্ছে দেহ। পশ্চিমবঙ্গ থেকেও একাধিক দেহ উদ্ধার করা হয়েছে।

পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। এরই মধ্যে আবার সিকিমে আরও এক লেক ফাটার সম্ভাবনা দেখা দিয়েছে। হিমাবাহ গলা জলে তৈরি হ্রদের জলস্তর বাড়তে শুরু করেছে। সেই কারণে আজ থেকে উত্তর সিকিমের লাচেংয়ের কাছে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Sikkim Flood

এখনও পর্যন্ত তেমন ভাবে উদ্ধারকাজ শুরু করা যায়নি। কাদা পলিতে আটকে রয়েছে চারিদিকে। সেনাবািহনী এখনও সেভাবে উদ্ধারকাজ শুরু করতে পারেনি। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। সিকিম থেকে একািধক দেহ ভেসে আসছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। ২২ জন সেনা এখনও নিখোঁজ। জাতীয় সড়ক এখনও ঠিকভাবে মেরামত করা যায়নি।

তিস্তায় জলের তোড়ে ভেসে আসছে সেনাবাহিনীর অস্ত্র। সেই সব অস্ত্র উদ্ধারের ঘটনায় বিজ্ঞপ্তি জারি করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। গতকাল নদীতে ভেসে আসা মর্টারশেল বাড়িতে নিয়ে গিয়েছিল দুই শিশু। সেই মর্টার শেল ফেটে জখম হয়েছেন বেশ কয়েকজন। তারপরেই জলপাইগুড়ি পুলিশ সতর্কতা জারি করেছে। সেনাবাহিনীর কোনও কিছু যদি নদীতে ভেসে এলে কেউ পান সঙ্গে সঙ্গে সেটি থানায় জমা দিতে বলা হয়েছে। কেই সেগুলি বাড়িতে নিয়ে যাবেন না বলে সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+