Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার গর্ব কাড়ল পড়শি সিকিম! জ্যোতি বসুর ‘রেকর্ড’ ভেঙে নয়া কীর্তি চামলিংয়ের

দেশে টানা সব থেকে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার নজির গড়লেন তিনি। নতুন নজির গড়ে উচ্ছ্বসিত সিকিমের মুখ্যমন্ত্রী।

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেশের বুকে অনন্য রেকর্ডের অধিকারী হয়েছিলেন জ্যোতি বসু। এতকাল তাঁর রেকর্ড অক্ষত ছিল। এবার কালের নিয়মে সেই রেকর্ডও ভেঙে গেল। বাংলার বাম সরকারের গর্বের অংশীদার হল পড়শি রাজ্য সিকিমও। জ্যোতি বসুর রেকর্ড ভাঙলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী পবন চামলিং। দেশে টানা সব থেকে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার নজির গড়লেন তিনি। নতুন নজির গড়ে উচ্ছ্বসিত সিকিমের মুখ্যমন্ত্রী।

জ্যোতি বসুর ‘রেকর্ড’ ভেঙে নয়া কীর্তি চামলিংয়ের

আর তাঁর সেই উচ্ছ্বাসের ছবি এদিন ধরা পড়ল খোদ মুখ্যমন্ত্রী পবন চামলিংয়েরই ফেসবুক পেজে। তিনি এক আবেগঘন পোস্টে এই কৃতিত্বের কথা জানালেন। ধন্যবাদ জ্ঞাপন করলেন সিকিমবাসীর উদ্দেশ্যে। তাঁকে একটানা এই সম্মানিত পদে থাকার জন্য সমর্থন দেওয়ায় তিনি নিজেকে গর্বিত মনে করছেন বলে জানান ফেসবুকে।

জ্যোতি বসুর ‘রেকর্ড’ ভেঙে নয়া কীর্তি চামলিংয়ের

বর্তমানে ৬৮ বছর বয়স সিকিমের মুখ্যমন্ত্রীর। আর এই বয়সেই তিনি জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দিয়েছেন। ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন পবন চামলিং। সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা সেই থেকেই এই কুর্সিতে। রবিবার পর্যন্ত এক টানা ২৩ বছর ৪ মাস ১৭ দিন অর্থাৎ ৮৩৫৯ দিন তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকার কৃতিত্ব অর্জন করলেন।

আর এই কীর্তির স্বাক্ষর রেখে যাওয়ার পথে তিনি এদিন জ্যোতি বসুকে টপকে গেলেন। জ্যোতি বসুর রেকর্ড ছিল টানা ৮৩৫৮ দিন মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকার। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু প্রথম শপথ নিয়েছিলেন ১৯৭৭ সালের ২১ জুন। আর মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে তিনি অবসর নিয়েছিলেন ২০০০ সালের ৬ নভেম্বর।

এতদিন তিনি ছিলেন টানা সবথেকে বেশিদিন মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকা মুখ্যমন্ত্রী। সেই গর্ব এবার দখল করে নিলেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯৮৫ সালে প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন চামলিং। তার ৯ বছর পর তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। সেই থেকে টানা সিকিমের মুখ্যমন্ত্রী পদে আছেন তিনি। এই কৃতিত্বের জন্য তিনি বিশেষ ধন্যবাদ দেন বাবা-মা, সিকিমবাসীকে। ধন্যবাদ দেন নিজের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট ও কেন্দ্রীয় সরকারকেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+