মার্কিন আদমসুমারিতে প্রথমবার পৃথক জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত হতে চলেছে শিখেরা

মার্কিন আদমসুমারিতে প্রথমবার পৃথক জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত হতে চলেছে শিখেরা

শিখদের প্রথমবারের মতো পৃথক জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত করা হতে চলেছে ২০২০ সালের মার্কিন আদমশুমারিতে। মঙ্গলবার এটিকে 'মাইলফলক’ হিসাবে বর্ণনা করে একটি সংখ্যালঘু সম্প্রদায় ভিত্তিক সংগঠন তরফে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মার্কিন আদমসুমারিতে প্রথমবার পৃথক জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত হতে চলেছে শিখেরা

সান দিয়েগোর শিখ সোসাইটির সভাপতি বলজিৎ সিং বলেছেন, শিখ সম্প্রদায়ের দীর্ঘ প্রচেষ্টা আজ সাফল্যের মুখ দেখেছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত কেবল শিখ সম্প্রদায়ের জন্যই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য জাতিগোষ্ঠী গুলিকেও ভবিষ্যতে উন্নতির পথে আরও সাহায্য করবে।”

এদিকে মার্কিন শিখেদের বিভিন্ন প্রতিনিধিদের সাম্প্রতিক অতীতে সান দিয়েগোতে আসন্ন আদমসুমারিতে শিখদের আলাদা করে অন্তর্ভুক্তির বিষয়ে একাধিক জনসভা করতেও দেখা যায়। এই প্রসঙ্গে মার্কিন জনগণনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক রন জারমিন বলেন, "এটি ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্রে শিখদের একটি অনন্য পরিচয়কে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন রয়েছে। এর জন্য নির্ভুল গণনা নিশ্চিত করতে পৃথক কোডেরও দরকার আছে।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+