উত্তর প্রদেশে বিনিয়োগ বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ! যোগী আদিত্যনাথের হাতিয়ার 'উদ্যমী মিত্র'
উত্তর প্রদেশে গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-তে ৩৩.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছিল। কিন্তু প্রস্তাবের সঙ্গে আসল বিনিয়োগের অনেক তফাত থেকে যায়। তফাত কমিয়ে আনতে যোদী আদিত্যনাথ সরকার ১০৫ জন স্নাতককে নিয়োগ করেছে। এঁরা আগ্রহী শিল্পপতিদের সঙ্গে রাজ্যের বিভিন্ন দফতরকে যুক্ত করবেন।
উদ্যমী মিত্র বা উদ্যোক্তাদের বন্ধু, যাই বলা হোক না কেন, এঁদেরকে রাখা হবে জেলা সদরে এবং লখনৌতে উত্তর প্রদেশের রাজধানীতে। তাঁরা গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উত্তর প্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এ আসা প্রস্তাবগুলি যাতে ফলপ্রসু হয়, সেদিকে নজর দেবেন। প্রসঙ্গত ফেব্রুয়ারিতে সরকার ১৮,৬৪৩ টি বিনিয়োগের প্রস্তাব পেয়েছেন।

এইসব উদ্যমী মিত্ররা শিল্পপতিদের বিভিন্ন দফতরে শিল্পের ছাত্রপত্র পেতে সহায়তা করবেন। তাঁরা ইউনিট স্থাপনের প্রক্রিয়ায় সাহায্য করবেন। রাজ্য সরকারের বিভিন্ন উৎসাহ প্রকল্পের ব্যাপারে পরামর্শ দেবেন। মেগা প্রকল্পগুলি যাতে দ্রুত সরকারের ছাড়পত্র পায়, সেজন্যও তারা সাহায্য করবেন।
উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী অফিস থেকে জানানো হয়েছে, যে ১০৫ জন উদ্যমী মিত্রকে নিয়োগ করা হয়েছে, তাঁদেরকে এই সুযোগ দেওয়ার আগে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। তারপর ইন্টারভিউ নেওয়ার পরেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আর পরীক্ষার প্রশ্নপত্র আইআইটি কানপুর, আইআইএম লখনৌ এবং সখনৌ-এর ডক্টর এপিজে আব্দুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলি তৈরি করে দিয়েছিল। পরীক্ষার ফল প্রকাশিত হয় ১৬ এপ্রিল। সেখান থেকে ৩৫০ জনকে বাছাই করা হয়। এরপর ১৮ এপ্রিল থেকে ৪ মে-র মধ্যে এইসব প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়।

উত্তর প্রদেশ সরকারের এ আধিকারিক জানিয়েছেন, রাজ্যের ৭০ টি জেলার ১০ টি ইনভেস্ট সদর দফতর এবং ২৫ টি শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের জন্য এই ১০৫ জনকে নিয়োগ করা হয়েছ। প্রাথমিকভাবে তাদের সঙ্গে ১ বছরের চুক্তি করা হয়েছে। পরে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হবে। রাজ্য সরকারের এক সূত্র জানিয়েছে এঁদের বেতন হবে মাসে ন্যূনতম ৭০ হাজার টাকা।
যোগী আদিত্যনাথ ইতিমধ্যে রাজ্যে বিজেপি সরকার এবং নিজের মুখ্যমন্ত্রী হিসেবে থাকার ছয় বছর পূর্ণ করেছেন। যা উত্তর প্রদেশের রাজনীতির ক্ষেত্রে রেকর্ড। সরকারের লক্ষ্য হল ২০২৪-এর নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক লোকসভা আসনে বিজেপির জয় নিশ্চিত করা। সেই লক্ষ্যে একের পর এক উদ্যোগ গ্রহণ করেছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications