পর পর ৪ দিন! ৫ রাজ্যে ভোটের আগে জ্বালানি 'মুক্তি' মোদী সরকারের

জ্বালানির মূল্য টানা বৃদ্ধির পর এবার টানা হ্রাসের প্রক্রিয়া। বৃহস্পতিবার থেকে এই মূল্যহ্রাস প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য হ্রাসের জন্যই দেশের বাজারে জ্বালানির মূল্যে হ্রাস

জ্বালানির মূল্য টানা বৃদ্ধির পর এবার টানা হ্রাসের প্রক্রিয়া। বৃহস্পতিবার থেকে এই মূল্যহ্রাস প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য হ্রাসের জন্যই দেশের বাজারে জ্বালানির মূল্যে এই হ্রাস বলে জানা গিয়েছে। এদিন দিল্লিতে লিটার পিছু পেট্রোলের মূল্য হ্রাস হয়েছে ২৫ পয়সা। অন্যদিকে ডিজেলে হ্রাস হয়েছে লিটার পিছু ১৭ পয়সা করে। পরপর চারদিনে পেট্রোলে কমেছে লিটার পিছু ৯৯ পয়সা এবং ডিজেলে ৫০ পয়সা করে।

বৃহস্পতিবার মূল্য হ্রাস শুরু

বৃহস্পতিবার মূল্য হ্রাস শুরু

বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের পরিমাণ ছিল লিটার পিছু যথাক্রমে ২১ পয়সা এবং ১১ পয়সা করে।

মূল্য হ্রাস শুক্রবারেও

মূল্য হ্রাস শুক্রবারেও

শুক্রবারেও মূল্যহ্রাসের প্রক্রিয়া বজায় ছিল। এদিন মূল্য হ্রাসের পরিমাণ ছিল লিটার পিছু যথাক্রমে ২৪ পয়সা এবং ১০ পয়সা করে। দুদিনে মূল্য হ্রাসের পরিমাণ দাঁড়ায় লিটার পিছু যথাক্রমে ৪৫ পয়সা ও ২১ পয়সা করে।

শুক্রবারে মূল্য হ্রাসের পর পেট্রোল ও ডিজেলের দামে দিল্লিতে মূল্য দাঁড়ায় লিটার পিছু যথাক্রমে ৮২.৩৮ টাকা এবং ৭৫.৪৮ টাকা। অন্যদিকে মুম্বইয়ে এই মূল্য দাঁড়ায় যথাক্রমে ৮৭.৮৪ টাকা ও ৭৯.১৩ টাকা।

 শনিবারেও মূল্য হ্রাস

শনিবারেও মূল্য হ্রাস

দেশে জ্বালানির মূল্যহ্রাস হয়েছে শনিবারেও। দিল্লিতে শনিবার পেট্রোলের দাম কমেছে লিটার পিছু ৩৯ পয়সা করে। অন্যদিকে, ডিজেলে কমেছে ১২ পয়সা করে। এদিন পেট্রোল ও ডিজেলের দাম দিল্লিতে লিটার পিছু ছিল যথাক্রমে ৮১.৯৯ টাকা এবং ৭৫.৩৬ টাকা।

মূল্য হ্রাস রবিবারেও

মূল্য হ্রাস রবিবারেও

এদিন দিল্লিতে লিটার পিছু পেট্রোলের মূল্য হ্রাস হয়েছে ২৫ পয়সা। অন্যদিকে ডিজেলে হ্রাস হয়েছে লিটার পিছু ১৭ পয়সা করে।

রবিবার দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে লিটার পিছু ৮১.৭৪ টা ও ৭৫.১৯ টাকা করে। মুম্বইয়ে যা ছিল যথাক্রমে ৮৭.২১ টাকা ও ৭৮.৮২ টাকা করে।

কেন্দ্রের শুল্ক হ্রাস

কেন্দ্রের শুল্ক হ্রাস

৫ অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে শুল্ক কমানো হয় লিটার পিছু ১.৫০ টাকা করে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিও ১ টাকা করে দাম কমায়। সেই সময়ের পর থেকে ডিজেলের দাম বেড়েছিল লিটার পিছু ২.৭৪ টাকা এবং পেট্রোলের দাম বেড়েছিল ১.৩৩ টাকা করে।

শুক্রবার ব্রেন্টে জ্বালানির মূল্য ছিল ব্যারেল পিছু ৭৯.৭৮ডলার করে। ওয়েস্ট টেক্সাসে মূল্য ছিল ব্যারেল পিছু ৬৯.১২ ডলার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+