সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড পুলিশের জালে, ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার গোল্ডি ব্রার
সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড পুলিশের জালে, ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার গোল্ডি ব্রার
পাঞ্জাবের কংগ্রেস নেতা এবং পপ তারকা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড গ্রেফতার। ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করা হল গোল্ডি ব্রারকে। সূত্রের খবর ২০ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়েছে। সিধু মুসেওয়ালাকে প্রকাশ্যে দিনের বেলায় গুলি করে খুন করা হয়। সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল গোল্ডি ব্রার। ২০১৭ সাল থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছিল সে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অ্যাক্টিভ সদস্য ছিল গোল্ডি ব্রার।

পাঞ্জাবের বিধানসভা নির্বাচনেক আগেই প্রকাশ্যে দিনের বেলায় গুলি করে হত্যা করা হয়েছিল কংগ্রেস নেতা এবং পাঞ্জাবের জনপ্রিয় পপ তারকা সিধু মুসেওয়ালাকে। তাঁকে হত্যার নেপথ্যে পাকিস্তান যোগ রয়েছে বলে জানতে পেরেছিল পুলিশ। খালিস্তানি জঙ্গিরাই পাঞ্জাবে অশান্তি ছড়ানোর জন্য ভোটের আগে একাধিক বিস্ফোরণ এবং হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ড। প্রকাশ্যে দিনের বেলায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তাঁকে।
সেসময় এই গোল্ডি ব্রারই দাবি করেছিলেন তিনি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের অ্যাক্টিভ সদস্য গোল্ডি ব্রার। ২০১৭ সাল থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছিল সে। তারপর থেকে সেখানেই রয়েছে গোল্ডি। সিধু মুসেওয়ালার তদন্তের নেমে গোল্ডি ব্রারের সন্ধান পায সঙ্গে সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল ভারতীয় ইন্টালিজেন্স এসেন্সি। তারপর থেকে গোল্ডি ব্রারের গতিবিধির উপরে নজর রাখছিল এফবিআই।
যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও গোল্ডি ব্রারের গ্রেফতারির কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। তবে গোল্ডি ব্রারকে ভারতে প্রত্যর্পণের জন্য মার্কিন প্রশাসনের কাছে আবেদন জানানোর তোরজোর করতে শুরু করেছে এনআইএ। পাঞ্জাবের মুক্তার সাহিবের বাসিন্দা ২০১৭ সালের স্টুডেন্ট ভিসা নিেয় তিনি তিনি কানাডায় গিয়েছিলেন তিনি। কয়েক মাস আগে দেরা সাচ্চা সৌদার এর অনুগামীকে হত্যা করিয়েছে এই গোল্ডি ব্রার।
কয়েকদিন আগে সিধু মুসেওয়ালার বাবা ঘোষণা করেছিলেন তাঁর ছেলের হত্যাকারী সম্পর্কে একটি তথ্য দিতে পারলে ২ কোটি টাকা পুরস্কার দেবে কেন্দ্রীয় সরকার। তারপরে আবার তিনি বলেছিলেন যদি কেন্দ্রীয় সরকার অত টাকা খরচ করতে না চায় তাহলে তিনি নিজে সেই টাকা পুরষ্কার দেবেন। ২০২২ সালের ২৯ মে সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করে আততায়ীরা। পুরো ঘটনাতেই পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। হত্যা করার আগে একাধিক বার সিধু মুসেওয়ালাকে প্রাণ নাশের হুমকি দিয়েছিল গ্যাংস্টার। তার নিরাপত্তা তুলে নেওয়ার পরেই হত্যা করা হয় সিধু মুসেওয়ালাকে।












Click it and Unblock the Notifications