রাজনীতিতে দু'কূল হারিয়ে রাহুল স্মরণে সিধু! চলল রুদ্ধদ্বার ১ ঘণ্টার বৈঠক
একটা সময় বিজেপির ভাবধারায় ছিল তাঁর কট্টর বিশ্বাস। এরপরই মোদী বিরোধিতার জেরে বিজেপি ছেড়ে চলে যান সিধু। তারপর যোগ দিয়েছিলেন কংগ্রেসে। পঞ্জাব কংগ্রেসের অন্যতম তারকা থেকে হয়ে ওঠেন মন্ত্রী।
একটা সময় বিজেপির ভাবধারায় ছিল তাঁর কট্টর বিশ্বাস। এরপরই মোদী বিরোধিতার জেরে বিজেপি ছেড়ে চলে যান সিধু। তারপর যোগ দিয়েছিলেন কংগ্রেসে। পঞ্জাব কংগ্রেসের অন্যতম তারকা থেকে হয়ে ওঠেন মন্ত্রী। তবে কংগ্রেস শাসিত সেই পাঞ্জাব মন্ত্রিসভায় এখন কোণঠাসা সিধু। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়ে দেন 'হয় আমি থাকব মন্ত্রিসভায় নয় সিধু'।

পঞ্জাব মন্ত্রীসভার পর্যটন বিভাগের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সিধুকে। এরপরই পঞ্জাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকেও ডাকা হয়নি তাঁকে। এরপরই দিল্লি পৌঁছে যান সিধু। দেখা করেন, রাহুল গান্ধীর সঙ্গে। কংগ্রেস সভাপতি ছাড়াও , তিনি প্রিয়ঙ্কা গান্ধী ও আহমেদ প্যটেলের সঙ্গেও দেখা করেন সিধু। তবে তাতে কংগ্রেসর অন্দরে সিধুকে নিয়ে জমাট বাঁধা বরফ গলেছে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ।
তবে পাঞ্জাব নিয়ে একটি রিপোর্ট সিধু রাহুলকে জমা দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, বার বার পাকিস্তানের দিকে সিধুর ঝুঁকে থাকাকে কোথাও মানতে পারছেন না সেনার প্রাক্তন জওয়ান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সূত্রের দাবি, সিধু গতিবিধি নিয়েও আপত্তি রয়েছে অমরিন্দরের, সেই দেখেই সম্পর্কের ফাটল,আর সেই ফাটলই নান অছিলায় বড় আকার নিয়েছে।












Click it and Unblock the Notifications