মনোনয়ন জমা দিয়েছেন সিধু, সম্পত্তি আর ঘড়ির দাম শুনলে লাগবে চমক

সিধুর একটি ঘড়ির দাম শুনলে চমকে যাবেন। সদ্য তিনি পাঞ্জাব নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছেন। হলফনামায় তিনি যা লিখেছেন সেখানকার তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তি বিপুল পরিমাণ , পাশাপাশি সেই তালিকায় রয়েছে বেশকিছু হাত ঘড়ির মূল্যও। যার দাম সত্যিই চমকে দেওয়ার মতো।

মনোনয়ন জমা দিয়েছেন সিধু, সম্পত্তি আর ঘড়ির দাম শুনলে লাগবে চমক

পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমৃতসর পূর্ব আসন থেকে কংগ্রেসের হয়ে মনোনয়ন পেশ করেছেন। মনোনয়ন পেশের সঙ্গে নিজের ও স্ত্রী'য়ের সম্পত্তি নিয়েও হলফনামা জমা দিয়েছেন। সেই হলফনাম থেকে জানা গিয়েছে, দুটি আধুনিক এসইউভি গাড়ি আছে। তাঁর কাছে ৪৪ লক্ষ টাকা মূল্যের বেশ কিছু ঘড়ি আছে।

তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি টাকা। হলফনামায় সিধু জানিয়েছেন তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট।পরিমাণ ৪৪ কোটি ৬৩ লক্ষ টাকা। এই সম্পত্তির মধ্যে সিধুর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক নভজ্যোত কৌর সিধুর সম্পত্তি রয়েছে। সিধু জায়ার মোট সম্পত্তি রয়েছে ৩ কোটি ২৮ লক্ষ টাকার । ২০২০-২১ অর্থবর্ষে সিধুর মোট আয় ছিল ২২ লক্ষ ৫৮ হাজার টাকা। ২০১৬-১৬ অর্থবর্ষে এই আয়ের পরিমাণ ছিল ৯৪ লক্ষ ১৮ হাজার টাকা। অর্থাৎ তাঁর আয় এখন কমেছে। সিধুর কাছে ১ কোটি ১৯ লক্ষ টাকা মূল্যের দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার এবং ১১ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের টয়োটা ফরচুনার গাড়ি আছে। নিজের কাছে ৩০ লক্ষ টাকা ও ল স্ত্রীর কাছে ৭০ লক্ষ টাকার সোনায় গয়না আছে। সিধুর ঘড়ির দাম ৪৪ লক্ষ টাকা। পাতিয়ালাতে তাঁর ৬ টি শোরুম আছে, কিন্তু তাঁর কোনও কৃষি জমি নেই। উত্তরাধিকার সূত্রে বসতবাড়ি পেয়েছেন। বাড়ির মূল্য ১ কোটি ৪৪ লক্ষ টাকা। তাঁর অমৃসরের সম্পত্তির মূল্য ৩৪ কোটি টাকা। তাঁর আয়ের উৎস বিধায়ক হিসেবে পাওয়া বেতন, ভাড়া এবং বিসিসিআই থেকে প্রাপ্ত পেনশন। সিধু যেমন প্রাক্তন ক্রিকেটার পাশাপাশি কমিক শো-এর বিচারকের দায়িত্বও সামলেছেন। এখন পাকা রাজনীতিক এবং পাঞ্জাব কংগ্রেসের চর্চিত নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+