'সিধু এখন পাকিস্তানি এজেন্ট, জবাব দিক কংগ্রেস', দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

হরসিমরত কউর বাদল বলেছেন, সিধু এখন পাকিস্তানি এজেন্ট হয়ে গিয়েছেন।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের মাত্রাতিরিক্ত প্রশংসা করে, পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে ফের কোলাকুলি করে এবং খলিস্তানি জঙ্গি তথা হাফিজ সঈদের সঙ্গী খলিস্তানি জঙ্গি গোপাল সিং চাওলার সঙ্গে ছবি তুলে ফেরত এসেছেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। এসে জানিয়ে দিয়েছেন খলিস্তানি জঙ্গি গোপালকে তিনি চেনেন না।

সিধু এখন পাকিস্তানি এজেন্ট, জবাব দিক কংগ্রেস, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

যদিও তাতে বিতর্ক থামেনি। সিধুর সঙ্গে পাকিস্তানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমনি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল। তিনিই কড়া সমালোচনা করে বলেছেন, সিধু এখন পাকিস্তানি এজেন্ট হয়ে গিয়েছেন।

বাদলের কথায়, যে পাকিস্তানি সেনা ভারতীয় জওয়ানদের হত্যা করছে, তার সেনাপ্রধানের সঙ্গে কোলাকুলি করছেন সিধু। এমনকী খলিস্তানি জঙ্গির সঙ্গে ছবি তুলছেন। যা দেখেই সমালোচনায় সরব হয়েছেন বাদল।

এর আগে হরসিমরত কউর বাদল তির্যকভাবে জানিয়েছিলেন, সিধু ভারতের থেকে পাকিস্তানে বেশি ভালোবাসা পেয়েছেন। ওদেশের সঙ্গে সিধুর দারুণ সম্পর্ক। এমনকী পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও সিধুকে সেদেশে নির্বাচনে লড়লে জিতবেন বলে দাবি করেছেন।

ঘটনা হল, কর্তারপুরে গুরু নানকের তৈরি গুরুদ্বার সাহিবের জন্য প্রস্তাবিত করিডোর উদ্বোধন উপলক্ষ্যে সিধু সেদেশে গিয়েছিলেন। ভারতের অন্যান্য আমন্ত্রিতরা যেখানে অনুষ্ঠানের দিক গিয়ে ফেরত এসেছেন, সেখানে সিধু গিয়ে তিনদিন পরে ফেরত এলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+