Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ সিদ্দারামাইয়ার, ডেপুটি হিসাবে শপথ পাঠ শিবকুমারের

Karnataka Election Update: নয়া রাজ শুরু কর্নাটকে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী ডেপুটি মুখ্যমন্ত্রী পদের জন্যে শপথ নিলেন ডিকে শিবকুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক বিরোধী মুখ।

বিপুল মানুষের রায়ে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই কর্নাটকের ক্ষমতায় কংগ্রেস। কার্যত ছিটকে গিয়েছে বিজেপি। যা লোকসভা ভোটের আগে বড় ধাক্কা ছিল। যদিও সেই ধাক্কা কাটিয়ে নতুন করে তৈরি হওয়ার বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ সিদ্দারামাইয়ার

যদিও গত কয়েকদিন ধরে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে কাকে দেখা যাবে তা নিয়ে একটা জল্পনা ছিল। সিদ্দারামাইয়া নাকি শিবকুমার! তা চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠকে বসে কংগ্রেস হাইকমান্ড।

শেষমেশ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে সিদ্দরামাইয়ার নাম চূড়ান্ত করেন রাহুল-সোনিয়া গান্ধীরা। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী হিসাবে শিবকুমারের নাম ঘোষণা করা হয়। এরপরেই কর্নাটকের রাজ্যপালের কাছে নয়া সরকারের দাবি পেশ করা হয়।

সেই মতো আজ ব্যাঙ্গালুরু স্টেডিয়ামে সে রাজ্যের মানুষকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া। ডেপুটি মুখ্যমন্ত্রী পদের জন্যে শপথ নিলেন ডিকে শিবকুমার।

অন্যদিকে এদিন বেশ কয়েকজন মন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন। তারা হলেন ডাক্তার জি পরমেশ্বর, কে এইচ মুনিয়াপ্পা, কে জে জর্জ, এবং এম.বি. পাতিল, সতীশ জারকিহোলি, প্রিয়াঙ্ক খার্গ, রামালিঙ্গা রেড্ডি এবং বি.জেড. জমির আহমেদ খানও নবনির্বাচিত কর্নাটক সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

রাহুল-প্রিয়াঙ্কা ছাড়াও অনুষ্ঠানে রয়েছেন নীতীশ কুমার, এমকে স্টালিন, তেজস্বী যাদব, মেহবুবা মুফতি, সীতারাম ইয়েচুরি, ফারুক আবফুল্লাহ সহ একাধিক বিরোধী মুখ। এছাড়াও অশোক গেহলট, ভুপেশ বাঘেলা সহ একাধিক কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।

এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু শেষমেশ তিনি যেতে পারেননি। তবে তাঁর প্রতিনিধি হিসাবে কাকলি ঘোষ দস্তিদারকে পাঠানো হয়েছে। অন্যদিকে সম্ভবত আজই মন্ত্রিসভা গঠন হতে পারে। মন্ত্রীদের দফতর বন্টন করা হবে। আর এরপরেই ক্যাবিনেট মিটিং করতে পারেন সিদ্দারামাইয়া।

উল্লেখ্য কর্নাটকে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসন পেতেই রাহুল জানিয়েছিলেন, তারা প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রতিশ্রুতি পুরণ করবেন। সেখানে দাঁড়িয়ে এদিনের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও শেষমেশ কি হয় সেদিকেই নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+