‘ম্যায় ভি চৌকিদারে’র পরিবর্তে লিখুন ‘ম্যায় পাগল’! ইয়েদুরাপ্পাকে একহাত সিদ্দারামাইয়ার
মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’দের নিয়ে তীব্র কটাক্ষ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, এবার না বিজেপি নেতাদের বলতে হয়- আমি চৌকিদার নই আমি পাগল।
মোদীর 'ম্যায় ভি চৌকিদার'দের নিয়ে তীব্র কটাক্ষ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, এবার না বিজেপি নেতাদের বলতে হয়- আমি চৌকিদার নই আমি পাগল। তিনি বলেন, ভোট প্রায় শেষের পথে। এবার পরাজিত হওয়ার হতাশা গ্রাস করবে বিজেপিকে। তখনই বিজেপিকে বলতে শোনা যাবে এই কথা।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর পূর্বতন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ধর্ষণ মন্তব্যের কড়া সমালোচনা করেন। ইয়েদুরাপ্পার এই কথা হতাশা থেকেই বলে মনে করছেন সিদ্দারামাইয়া। তিনি বলেন, "নরেন্দ্র মোদি থেকে ঈয়েদুরাপ্পা- সবাই পরাজিত হওয়ার আশঙ্কায় এখন থেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই বিজেপির নেতারা নিজেদের 'চৌকিদার' বলার পরিবর্তে এখন থেকে 'আমি পাগল' বলে উল্লেখ করুন।
ইয়েদুরাপ্পার অভিযোগ, আমি সংবাদপত্রের প্রধান শিরোনামটি দেখিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে, তিনি প্রতিক্রিয়া দেন এ ব্যাপারে আমরা কী করা উচিত? এই প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম আপনার নাতনি যদি ধর্ষিতা হতেন তাহলে আপনি কী করতেন? "
এ প্রসঙ্গে তিনি সিদ্দারামাইয়া ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে তুলনা করেন। বলেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপরাধের পরপরই একটি বিল পাস করেছেন যা আদেশ দেয় যে, ১২ বছর এবং তার কম বয়সী মেয়েদের উপর অপরাধের অভিযোগে, ধর্ষণকারীকে ফাঁসি দেওয়া হবে।
এ প্রসঙ্গে টেনে এনে ভোট প্রচার করায় সিদ্দারামাইয়া বলেন, বিজেপি আসনে পাগল হয়ে গিয়েছে। নিশ্চিত হার বুঝতে পেরে পাগলের প্রলাপ বকছে। এমনই কথা বলছেন, যে তাঁরা যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাই এবার চৌকিদারের পরিবর্তে আমি পাগল লিখতে হবে নামের আগে। উল্লেখ্য, মোদীর নির্দেশে সমস্ত বিজেপি নেতাই এখন আমি চৌকিদার হয়েছেন।












Click it and Unblock the Notifications