বিধায়করা আমাকেই মুখ্যমন্ত্রী চায় মানুষ, সিদ্দারামাইয়ার মন্তব্যে নতুন জল্পনা

একদিকে যখন মুখ্যমন্ত্রী পদ নিয়ে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসলেন সিদ্দারামাইয়া। তিনি বলেছেন তাঁকেই নাকি অধিকাংশ কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রী পদে চাইছেন। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী পদ তাঁর জন্যই।

এদিকে ডিকে শিবকুমারকে ঘিরে জয়ের দিন থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আব কি বার ডিকে সরকার স্লোগান উঠেছিল ফলাফল প্রকাশের দিন থেকেই। লিঙ্গায়েতরাও নাকি ডিকে শিবকুমারকেই মুখ্যমন্ত্রী পদে চাইছেন বলে শোনা যাচ্ছিল। এক প্রকার কর্নাটকের জয়ের পর কংগ্রেসের অন্দরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে যে দড়ি টানাটানি চলছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।

সিদ্দারামাইয়া

আজই দিল্লি উড়ে গিয়েছেন সিদ্দারামাইয়া। ডিকে শিবকুমার কিন্তু যাননি। তিনি জানিয়েছেন আজ তাঁর জন্মদিন সেকারণে তিনি দিল্লি যাননি। সেই সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন ডিকে শিবকুমার। তিনি বলেছেন দলকে সবটা উজার করে দিয়েছিল। এবার দেখা যায় জন্মদিনে দল কি উপহার দেয়।

সিদ্দারামাইয়া

একদিকে ডিকে শিবকুমার আরেক দিকে সিদ্দারামাইয়া কোন দিকে পাল্লা ভারী হবে সেটাই দেখার। দিল্লিতে হাইকমান্ডের দফতরে আজ এই নিয়ে হাইভোল্টেজ বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে উপস্থিত থাকবেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেসের প্রথম সারির নেতারা। তলব করা হয়েছে সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারকেও।

একদিকে যখন লিঙ্গায়েত সম্প্রদায় ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে চাইছেন বলে শোনা যাচ্ছে আরেক দিকে সিদ্দারামাইয়ার নতুন দাবি বিধায়করা তাঁকেই মুখ্যমন্ত্রী পদে চাইছেন নতুন জল্পনা বাড়িয়েছে। সিদ্দারামাইয়া নাকি বলেছেন ১০০ জন বিজেপি বিধায়ক সমর্থন জানাবেন।

সিদ্দারামাইয়ার মন্তব্যের পরেই আরও জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিরোধ কাটাতে দুটি পদ তৈরি করতে চলেছে হাইকমান্ড। মুখ্যমন্ত্রী পদে সিদ্দারামাইয়াকে বসিয়ে ডিকে শিবকুমারকে ডেপুটি পদে বসাতে চাইছে কংগ্রেস। যদিও ডেপুটি পদে শিবকুমার বসুন চাইছেন না তাঁর অনুগামীরাই। তাঁরা চাইছেন যেভাবেই হোক ডিকে শিবকুমার যেন মুখ্যমন্ত্রী পদে বসেন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

সোমবার দিল্লিতে দফায় দফায় এই নিয়ে বৈঠকের পর মঙ্গলবার চূড়ান্ত রায় শোনাবে হাইকমান্ড। মঙ্গলবারই কর্নাটরকের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তার ঘোষণা বুধবার হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে আবার ডিেক শিবকুমার জানিয়েছেন পার্টি তাঁকে যে পদে বসাতে চাইবে তিনি সেই পদেই কাজ করবেন। পার্টিকে তিনি ১৩৫ জন বিধায়ক উপহার দিতে পেয়েছেন জন্মদিনে এটাই তাঁর উপহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+