Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিদ্দারামাইয়া কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী, ডেপুটি শিবকুমার! অচলাবস্থা ভাঙতে গভীর রাত পর্যন্ত চেষ্টা খাড়গের

Karnataka CM Race: কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সিদ্দারামাইয়া। আর ডিকে শিবকুমার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বুধবার গভীর রাতে এমনই ঐকমত্যে পৌঁছেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ২০ মে শনিবার বেঙ্গালুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

সিদ্দারামাইয়া এবং শিবকুমার দুজনেই আড়াই বছর করে মুখ্যমন্ত্রী থাকবেন, সেই শর্তেই রাজি শিবকুমার। তবে তাঁকে প্রথম মুখ্যমন্ত্রী করার সুযোগ দেওয়ার দাবি মানেনি কংগ্রেস হাইকমান্ড। জানা গিয়েছে, বুধবার গভীর রাত পর্যন্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলের মধ্যে কর্নাটক নিয়ে অচলাবস্থা়র সমাধান করার চেষ্টায় সফল হন।

সিদ্দারামাইয়া কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী, ডেপুটি শিবকুমার! অচলাবস্থা ভাঙতে গভীর রাত পর্যন্ত চেষ্টা খাড়গের

অচলাবস্থা কাটাতে বুধবার সন্ধেয় সোনিয়া গান্ধীর সঙ্গে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। সেই বৈঠকে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং রণদীপ সুরজেওয়ালা উপস্থিত ছিলেন বলে জানা নিয়েছে।

সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্তে মান্যতা দিতে এদিন সন্থধে সাতটায় বেঙ্গালুরুতে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। এর আগে অবশ্য বুধবার কংগ্রেস মুখপাত্র কথা কর্নাটকের ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা বলেছিলেন, ২৪ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে এবং ৭২ ঘন্টার মধ্যে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

সিদ্দারামাইয়া কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী, ডেপুটি শিবকুমার! অচলাবস্থা ভাঙতে গভীর রাত পর্যন্ত চেষ্টা খাড়গের

এর আগে বুধবার সিদ্দারামাইয়া এবং শিবকুমার দুজনেই আলাদা আলাদা করে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। সন্ধেয় শিবকুমার রণদীপ সুরজেওয়ালার সঙ্গেও দেখা করেন। গভীর রাতে সিদ্দারামাইয়াও দেখা করেন রণদীপ সুরজেওয়ালা এবং কেসি বেনুগোপালের সঙ্গে।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার গভীর রাতে শিবকুমার দলীয় নেতৃত্বের প্রস্তাব মেনে নেন। আপাতত শিবকুমার উপমুখ্যমন্ত্রী ছাড়াও দলের রাজ্য সভাপতি থাকবেন। সঙ্গে ভাল মন্ত্রকও থাকবে তাঁর হাতে। তিন বছর পরে সিদ্দারামাইয়া দলের রাজ্য সভাপতি হবেন এবং সেই সময় শিবকুমার মুখ্যমন্ত্রী হবেন।

এপ্রসঙ্গে বলে রাখা ভাল, সিদ্দারামাইয়া ২০০৬ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার দল থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অন্যদিকে কনকপুরা আসন থেকে আটবারের বিধায়ক ডিকে শিবকুমার দেশের ধনী রাজনীতিবিদদের মধ্যে অন্যতম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+