জোটসঙ্গী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ! বিস্ফোরক কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা
ফের একবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে আক্রমণ অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়া।
ফের একবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে আক্রমণ অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়া। বলাভাল আগেরবার যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন সিদ্দারামাইয়া। সোমবার সিদ্দারামাইয়া দাবি করেন, কুমারস্বামী কোনওদিন তাঁকে বন্ধু ভাবেননি। জনতাদল সেকুলার নেতা তাঁকে সবসময় শত্রু ভাবায় কর্নাটকের কংগ্রেস-জেডিএস সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন সিদ্দারামাইয়া।

কুমারস্বামীকে আক্রমণ সিদ্দারামাইয়ার
কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকার পড়ে যাওয়ার দোষ কুমারস্বামীর ওপর চাপিয়ে সিদ্দারামাইয়া বলেছেন, কুমারস্বামীর প্রতিহিংসার কারণেই সরকার কোনও সময় সঠিকভাবে
চলেনি।

বিজেপিকে আক্রমণ
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যের বর্তমান বিজেপি সরকারকেও আক্রমণ করেছেন। পিছনের দরজা দিয়ে রাজ্যে ক্ষমতা দখলের অভিযোগ করেছেন তিনি। অনৈতিক উপায়ে ঘোড়া কেনাবেচা করে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন তিনি।

'সরকারের মধ্যেই গোলমাল'
সিদ্দারামাইয়া দাবি করেন, কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকারের মধ্যেই বিদ্রোহ রয়েছে। মন্ত্রিত্ব নিয়ে বিক্ষুব্ধ বিধায়কদের ক্ষোভ রয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications