বিল মেটাতে হবে জুলাই পর্যন্ত, তারপরই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ কর্নাটকে

কর্নাটকবাসীকে বিদ্যুতের বিল দিতে হবে জুলাই মাস পর্যন্ত। তারপরই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হবে প্রত্যেক পরিবারকে। শুক্রবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেন এ কথা। ১ জুলাই থেকেই ২০০ ইউনিট করে বিদ্যুৎ পাবে প্রতি পরিবার।

কর্নাটকের নবনির্বাচিত কংগ্রেস সরকার নির্বাচনের আগে দেওয়া পাঁচ প্রতিশ্রুতি রক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। যে পাঁচটি প্রাক-নির্বাচনী গ্যারান্টি ইস্তেহারে জানিয়েছিল কংগ্রেস, তার মধ্যেই ছিল বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ পরিষেবা প্রদান। সেই প্রতিশ্রুতিমাফিক কবে থেকে কর্নাটকবাসী বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবে তা স্পষ্ট করলেন সিদ্দারামাইয়া।

তারপরই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ কর্নাটকে

পাঁচ গ্যারান্টির বাস্তবায়নে প্রতি বছর কত টাকা খরচ হবে, তা ইতিমধ্যেই নির্ধারিত করে ফেলেছে কর্নাটকের কংগ্রেস সরকার। কংগ্রেস সরকার হিসেবে কষে দেখেছে মোট ৫০ হাজার কোটি টাকা খরচ হতে পারে এই প্রকল্পগুলির বাস্তবায়নে। এদিন মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করার পরে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চলতি আর্থিক বছরে পাঁচটি প্রাক-নির্বাচনের গ্যারান্টি পূরণ করার কথা জানান।

এই সমস্ত গ্যারান্টিগুলির মধ্যে একটি হল ২০০ ইউনিট বিনামূল্যের বিদ্যুৎ পরিষেবা প্রদান। তা ১ জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে তিনি সাফ জানিয়ে দেন, গ্রাহকদের বকেয়া জুলাই মাসের মধ্যেই প্রদান করতে হবে। তবেই মিলবে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা।

তারপরই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ কর্নাটকে

গৃহ জ্যোতি প্রকল্পে ২০০ ইউনিট বিনামূল্যের বিদ্যুতের পরিষেবা দেবে রাজ্য সরকার। অর্থনৈতিকভাবে দুর্বল অংশের জন্য এই পরিষেবা মিলবে। যাঁরা এই পরিষেবা পাবেন তাঁদগের যদি বকেয়া থাকে, তা মিটিয়ে দিতে হবে জুলাই মাসের মধ্যে। তাহলে ১ জুলাই থেকে খরচ করা তাদের আর ২০০ ইউনিট বিদ্যুতের দাম দিতে হবে না।

কর্নাটকের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকারের পক্ষ থেকে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, "আমরা আজ একটি মন্ত্রিসভা বৈঠক করেছি। এই বৈঠকে পাঁচটি প্রতিশ্রুতি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের দেওয়া পাঁচ প্রতিশ্রুতি বর্তমান আর্থিক বছরেই বাস্তবায়িত করব।"

তারপরই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ কর্নাটকে

সিদ্দারামাইয়া বলেন, "আমি এবং কর্নাটক কংগ্রেসের সভাপতি তথা উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার গ্যারান্টি কার্ডগুলিতে স্বাক্ষর করেছি। আমরা সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করার অঙ্গিকার করেছি। সেগুলি মানুষের কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা মুখিয়ে রয়েছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+