ওয়েইসিকে বাগদাদির সঙ্গে তুলনা সিয়া ওয়াকফ বোর্ডের
আইএস জঙ্গি নেতা আবু বকর অল বাগদাদির সঙ্গে আসাউদ্দিন ওয়েইসির কোনও পার্থক্য নেই। এমনই ভাষাতেই আক্রমণ শানাল সিয়া ওয়াকফ বোর্ডের প্রধাম ওয়াসিম রিজভি।
আইএস জঙ্গি নেতা আবু বকর অল বাগদাদির সঙ্গে আসাউদ্দিন ওয়েইসির কোনও পার্থক্য নেই। এমনই ভাষাতেই আক্রমণ শানাল সিয়া ওয়াকফ বোর্ডের প্রধাম ওয়াসিম রিজভি। তিনি অভিযোগ করেছেন বাগদাদির মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছেন ওয়েইসি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ওয়েইসিকে জাকির নায়েকের সঙ্গে তুলনা করেছিলেন।

সিয়া ওয়াকফ বোর্ডের প্রধান রিজভি অভিযোগ করেছেন, আইএস নেতা বাগদাদী যেভাবে ত্রাস তৈরি করে রয়েছিলেন। ঠিক সেরকমই নিজের বক্তব্যের মধ্য দিয়ে ওয়েইসি সন্ত্রাস ছড়াচ্ছেন। মুসলিমদের রক্তক্ষয়ী সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছেন তিনি। ওয়েইসির উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে দাবি জানিয়েছেন রিজভি।
গত ১১ নভেম্বর অযোধ্যা রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আসাউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ওয়েইসি দাবি করেছিলেন সুপ্রিম কোর্ট সুপ্রিম হতে পারে কিন্তু অকাট্য নয়। সংবিধানের উপরে সুপ্রিম কোর্ট নয় বলে দাবি করেছিলেন ওয়েইসি। তাঁর দাবি ছিল দানের ৫ একর জমি চাই না। মসজিদ চাই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications