আমার মেয়েকে নিয়ে কুৎসা দয়া করে বন্ধ করুন: আকুতি ধৃত শ্বেতা বসুর মায়ের

মুম্বই, ৯ সেপ্টেম্বর : তেলেগু অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের যৌন চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই যেন হঠাৎ করে সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। কখনও লোকে বাঁকা চোখে দেখছেন তাঁকে, কখনও বা খোলাখুলি তাঁর নিন্দা করছেন কেউ কেউ। কিন্তু একটু দেরিতে হলেও একজনকে নিজের পাশে পেয়েছেন শ্বেতা। তিনি শ্বেতার অনস্ক্রিন মা সাক্ষী তনওয়ার । জনপ্রিয় ধারাবাহিক কাহানি ঘর ঘর কি-তে সাক্ষী ওরফে পার্বতীর ৯ বছরের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্বেতা। ডিএনএ-তে প্রকাশিত একটি খবর অনুযায়ী, সাক্ষী ৯ বছরের শ্বেতাকে মিষ্টি ও প্রতিভাবান অভিনেত্রী বলে ব্যাখ্যা করেছেন। গত ১৩ বছর ধরে মাদার্স ডে-তে তাঁকে ফোন করে শুভেচ্ছাও জানিয়েছেন। সাক্ষীও এবার শ্বেতার সমর্থনে সুর চড়ালেন । সাক্ষীর কথায়,
মুম্বই, ৯ সেপ্টেম্বর : তেলুগু অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের যৌন চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই যেন হঠাৎ করে সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। কখনও লোকে বাঁকা চোখে দেখছেন তাঁকে, কখনও বা খোলাখুলি তাঁর নিন্দা করছেন কেউ কেউ। কিন্তু একটু দেরিতে হলেও একজনকে নিজের পাশে পেয়েছেন শ্বেতা। তিনি শ্বেতার অনস্ক্রিন মা সাক্ষী তনওয়ার । জনপ্রিয় ধারাবাহিক কাহানি ঘর ঘর কি-তে সাক্ষী ওরফে পার্বতীর ৯ বছরের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্বেতা।

ডিএনএ-তে প্রকাশিত একটি খবর অনুযায়ী, সাক্ষী ৯ বছরের শ্বেতাকে মিষ্টি ও প্রতিভাবান অভিনেত্রী বলে ব্যাখ্যা করেছেন। গত ১৩ বছর ধরে মাদার্স ডে-তে তাঁকে ফোন করে শুভেচ্ছাও জানিয়েছেন। সাক্ষীও এবার শ্বেতার সমর্থনে সুর চড়ালেন । সাক্ষীর কথায়, "কেন ২৩ বথরের শ্বেতাকেই যৌন চক্রের কেন্দ্রবিন্দু করে দেখানো হচ্ছে যখন তাঁর শিল্পপতি খদ্দেরদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না?"

শ্বেতার পাশে দাঁড়িয়েছেন তাঁর অনস্ক্রিন মা সাক্ষী তনওয়ার ওরফে কাহানি...র পার্বতী

সাক্ষী লিখেছেন, সত্যি কথা বলতে গেলে আমি মিডিয়ার বিষয়ে অত্যন্ত মর্মাহত যেভাবে তারা ওই সব শিল্পপতিকে রক্ষা করার জন্য তাদের পরিচয় গোপন করছে। আমি সেই সমস্ত ব্যবসায়ীদের সম্পর্কে জানতেও চাই না। কিন্তু তাদের নাম প্রকাশ্যে আসুক আমি চাই, কারণ তবেই তাদের পরিবার, মা, মেয়ে , বোন, স্ত্রী, বন্ধুরা জানতে পারবেন ওই লোকগুলির বিনোদনমূলক এই বদঅভ্যাসের কথা জানতে পারবেন।

এই মুহুর্তে শ্বেতা যে সরকারি হোমে রয়েছেন সেখান তাঁর নিজের মায়ের সঙ্গে দেখা করারও অনুমতি নেই। সেই বিষয়ে সাক্ষীর মন্তব্য, আমি জানি না শ্বেতার সমস্যা, আমি এও জানি না তার সমাধান কী করে সম্ভ। শুধু আমি জানি সে এখন সরকারি হোমে রয়েছে এবং ঘটনার সত্যতা স্বীকারও করে নিয়েছে। অন্তত স্বীকার করার তার সৎ সাহসটুকু রয়েছে। কতজনে জানে যে তার নিজের মায়ের সঙ্গে দেখা করার অনুমতিটুকু নেই। আমি আজ শ্বেতার মায়ের সঙ্গে দেখা বলেছি। তাঁর কিছু সংগত প্রশ্ন রয়েছে। আমার মেয়ে 'ক্রিমিনাল' নয়, তাহলে কেন তাঁর নামকে এভাবে কলুষিত করা হচ্ছে? কী হবে যদি এইধরণের দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা তাঁর মেয়ের দীর্ঘকালীন ভয়াবহ ছাপ রেখে যায়? কী হবে যদি আগামীকাল তাঁর মেয়ের মনে হয় এই তিক্ততাভরা জীবনের বোঝা সে বয়ে বেড়াতে পারছে না, তখন কী হবে? তার দায়িত্ব কী মিডিয়া নেবে?

সাক্ষীর পাশাপাশি সাহিদ ছবিখ্যাত পরিচালক হনসল মেহতা এবং অভিনেত্রী অদিতি রাও হায়দারি শ্বেতার পক্ষে আওয়াজ তুলেছেন। বিপরীতে বলিউডের মার্দানি অভিনেত্রী রানী মুখোপাধ্যায় শ্বেতার যৌন চক্রে জড়িয়ে পরার প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+