Purulia Incident: গেরুয়া দেখলেই রেগে যান! পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনায় মমতাকে তীব্র কটাক্ষ করলেন কে?
Purulia Incident: গঙ্গাসাগরে যাওয়ার পথে পুরুলিয়ায় ৩ সাধুর উপর আক্রমণের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে সরব হয়েছে বিজেপি।
পুরুলিয়ার ঘটনা নিয়ে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষে বিঁধলেন অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।

নিগৃহীত সাধুরা জানিয়েছেন, গাড়ি থামিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়েছে। কয়েকশো লোক জড়ো হয়েছিল। গাড়ি থেকে নামিয়ে ধাক্কাধাক্কি, মারধর করা হয়েছে। গাড়িও ভেঙে দেওয়া হয়। কারা এই ঘটনা ঘটিয়েছেন তা আক্রান্ত সাধুরা বুঝতে পারেননি। তবে বিরোধীদের নিশানায় তৃণমূলই।
আচার্য সত্য়েন্দ্র দাস সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কে যেন মুমতাজ খান দিয়েছেন। মুসলিমদের তিনি তোষণ করে বলে। আর সে কারণে পশ্চিমবঙ্গেই হিন্দুদের উপর বেশি আক্রমণ নেমে আসছে। রামনবমীর মিছিলে হামলা হচ্ছে। দুর্গাপুজোর সময় যাতে পুজো দেওয়া না যায়, তা নিশ্চিত করতে মণ্ডপ পোড়ানো হয়।
#WATCH | On alleged assault on sadhus in West Bengal, Shri Ram Janambhoomi Teerth Kshetra chief priest, Acharya Satyendra Das says, ..."Someone had given the name Mumtaz Khan to Mamata Banerjee. Attacks have happened on processions on Ram Navami and other religious processions.… pic.twitter.com/fX3SbEwnWz
— ANI (@ANI) January 13, 2024
তিনি আরও বলেন, গেরুয়া রং দেখলেই রেগে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যই এমন হামলার ঘটনা ঘটছে। এই ধরনের হামলা নিন্দাজনক। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, তোষণের রাজনীতির জন্যই এমন পরিবেশ তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। বাংলায় কেন হিন্দুদের প্রতি বিদ্বেষ? এটাই তো বড় প্রশ্ন।
হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ বলেন, পুরুলিয়ার এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যেভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের আমলে পালঘরের মতো ঘটনা ঘটল তা দুর্ভাগ্যজনক। বিজেপি নেতা তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য সাধুদের উপর নিগ্রহের ঘটনা ভিডিও জনসমক্ষে এনে তৃণমূলের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, শাহজাহান শেখের মতো জঙ্গি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের নিরাপত্তা পেলেও সাধুদের নিগৃহীত হতে হয়। পশ্চিমবঙ্গে তো হিন্দু হওয়াটাই এখন অপরাদ।












Click it and Unblock the Notifications