মোদীর 'মন কি বাত'-এ শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ও ইসকন

মোদীর 'মন কি বাত'-এ শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ও ইসকন

মন কি বাতের ৭৮ এবং ৭৯ পর্বে দেশের টিকাকরণ এবং কার্গিল যুদ্ধের নায়কদের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ ২৯ অগাস্ট, ৮০ তম 'মন কি বাত' অনুষ্ঠানে প্যারা অলিম্পিয়ান এবং শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী।

কী বললেন মোদী?

কী বললেন মোদী?

সোমবার দেশজুড়ে পালিত হবে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী। তাঁর ২৪ ঘন্টা আগে 'মন কি বাত' অনুষ্ঠানে এসে শ্রী কৃষ্ণের বিভিন্ন রূপ নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী৷ রবিবার মোদী বলেন, 'আমি শ্রী কৃষ্ণের সব রূপের সঙ্গে পরিচিত।' এরপর তিনি বলেন সোমনাথ মন্দির ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন বড় কৃষ্ণ মন্দিরগুলি উন্নয়নের কাজ চলছে৷ এভাবেই শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর আগে হিন্দুদের আবেগ ও শ্রদ্ধার বিষয় নিয়ে কথা বলে দেশবাসীকে কাছে টানার চেষ্টা করলেন মোদী৷ তবে শুধু কৃষ্ণ জন্মাষ্টমী বলে নয়, রামনবমী, গনেশ চতুর্থী, দুর্গাপুজো সহ একাধিক উৎসব নিয়েই এর আগে মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন মোদী।

ইসকন নিয়ে কী বললেন মোদী?

ইসকন নিয়ে কী বললেন মোদী?

এদিন কৃষ্ণের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইস্কনের বিষয়ে বলেন মোদী৷ বিশ্বব্যাপী শ্রী কৃষ্ণের বার্তা ও প্রেমের বাণী প্রচারে ইসকনের ভূমিকার প্রশংসা করেন মোদী। একই সঙ্গে কৃষ্ণকে নিয়ে তাঁর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলেন মোদী৷ তিনি বলেন কয়েকদিন আগে আমার বাসস্থানে আমার জন্য একটি বই রেখে যান এক মহাত্মা। কৃষ্ণের জীবনীর উপর লেখা সেই সচিত্র বইটি পড়ে আমি সেই মহাত্মাকে ডেকে পাঠাই৷ তিনি আমেরিকার নাগরিক যদুরাণী দাস। ইসকনের সঙ্গে যুক্ত৷ আমি ওঁর সঙ্গে দেখা করি এবং ওঁর কাছ থেকে শ্রী কৃষ্ণ এবং বৈদিক শাস্ত্র সম্পর্কে শুনে অভিভূত হয়ে যাই।

খেলা নিয়ে কী বললেন মোদী?

খেলা নিয়ে কী বললেন মোদী?

৮০ তম 'মন কি বাত' এর শুরুতেই মোদী দেশের খেলাধুলোর কথা বলেন৷ গ্রাম হোক কিংবা শহর, দেশের মানুষকে খেলাধুলোর জন্য উৎসাহ দিয়ে মোদী বলে, 'আমরা যদি সবাই এক হয়ে চেষ্টা করি তাহলে আগামীতে খেলাধুলোর সর্বস্তরে ভারত এমন এক জায়গাতে পৌঁছবে যার যোগ্য এই দেশ। এরপরই অলিম্পিকে দেশের সাফল্যের কথা বলেন মোদী। হকির জাদুকর ধ্যানচাঁদের প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে৷

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+