Bihar: যাওয়া হল না বাবা হরিহরনাথ মন্দিরে জলাভিষেক করতে! তড়িতাহত হয়ে মমান্তিক মৃত্যু ৯ জনের
Bihar: মর্মান্তিক দুর্ঘটনা বিহারে। হাই ভোল্টেজ তারের সঙ্গে সংস্পর্শ। মর্মান্তিক মৃত্যু ৯ জনের। ঘটনায় আহত আরও ছয়জন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। রবিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিহারের হাজিপুরের ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকার সুলতানপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলে। ঘটনাস্থলে (Bihar) ছুটে যান পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। ঠিক ভাবে হাই ভোল্টেজ তারের কাছাকাছি এল তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, শ্রাবণের মাসে আজ তৃতীয় সোমবার।

একটি লরিতে অন্তত ১৫ জন সোনপুরের বাবা হরিহরনাথ মন্দিরে জলাভিষেক করতে যাচ্ছিলেন। একেবারে ডিজে বাজিয়ে তাঁরা যাচ্ছিলেন বলে খবর। স্থানীয় সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কোনও ভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হাইটেনশন পোস্টে ধাক্কা মারে। আর সেই সময়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে।
যদিও দুর্ঘটনার কারণ ঠিক কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সদর এসডিপিও ওমপ্রকাশ জানিয়েছেন, গাড়িতে ডিজে বাজিয়ে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। সেই সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাস[পাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই আধিকারিক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
#WATCH | Bihar: Sadar SDPO Hajipur Omprakash says, "The Kanvarias were going on a DJ. The DJ was very high and there was a wire in which it got entangled. This led to the death of eight people while some others were injured and are undergoing treatment...Further investigation is… pic.twitter.com/vAJIbEvBPJ
— ANI (@ANI) August 5, 2024
পুরো ঘটনার উপর নজর রাখছে পুলিশ-প্রশাসন। ঘটনার পর বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। হরিহরনাথ মন্দির যাওয়ার পথের নিরাপত্তা বিহার পুলিশের তরফে বাড়ানো হয়েছে। নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থাও। বলে রাখা প্রয়োজন, মাসের শুরুতেই অর্থাৎ ১লা অগাস্ট একই ঘটনা ঘটে ঝাড়খণ্ড।
পাঁচজন শিবভক্তের মৃত্যু হয়। আহত ছিলেন বেশ কয়েকজন। মন্দিরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একই ভাবে পাশে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। এবং তড়িতাহত হয়ে মৃত্যু হয় পাঁচজনের। সেই একই ঘটনার পুনরাবৃতি এবার বিহারে। বারবার কেন একই ঘটনা তা নিয়ে প্রশ্ন উইঠছে।












Click it and Unblock the Notifications