পরিযায়ীদের সমস্যার সমাধানে ব্যর্থ! আগে চালু করা উচিত ছিল লকডাউন, কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অধীর
১ মে থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে কেন্দ্র চালু করেছে শ্রমিক স্পেশাল ট্রেন। পশ্চিমবঙ্গের জন্য সেই ট্রেন পর্যাপ্ত না হলেও ফিরছেন পরিযায়ীরা।
১ মে থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে কেন্দ্র চালু করেছে শ্রমিক স্পেশাল ট্রেন। পশ্চিমবঙ্গের জন্য সেই ট্রেন পর্যাপ্ত না হলেও ফিরছেন পরিযায়ীরা। কিন্তু সেই শ্রমিক স্পেশালই এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার জেরে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর অভিযোগ, শ্রমিক স্পেশাল ট্রেনগুলি হয়ে উঠেছে ডেথ পার্লার।

পরিযায়ীদের সমস্যার সমাধানে ব্যর্থ কেন্দ্র
এক সাক্ষাৎকারে অধীর চৌধুরী বলেছেন, পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তিনি বলেন মোদী সরকার ২ সম্পূর্ণ ব্যর্থ। সরকার এখন ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

লকডাউন নিয়ে কড়া প্রতিক্রিয়া অধীরের
লকডাউন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধীর বলেছেন, মোদী সরকার আরও আগে লকডাউন প্রয়োগ করতে পারত। কিন্তু সেই সময় তারা মধ্যপ্রদেশ সরকার ফেলতে ব্যস্ত ছিল বলে অভিযোগ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। তাঁর মতে কোনও রকমের পরিকল্পনা ছাড়াই লকডাউন চালু করা হয়েছিল।

বিরোধীরা চুপ করে থাকতে পারে না
অধীর বলেন বিরোধীরা চুপ করে বসে থাকতে পারে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারকে করোনা নিয়ে সতর্ক করেছিলেন। দলের সভানেত্রীও সংকট পরিস্থিতিতে কংগ্রেসের স্ট্যান্ড জানিয়েছিলেন। কিন্তু যখন দেখা যাচ্ছে হাজার হাজার পরিযায়ী শ্রমিক শতকের পর শতক কিলোমিটার হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন, তখন কি চুপ করে বসে থাকা যায়, নাতি সরকারের প্রশংসা করা যায়, প্রশ্ন করেছেন তিনি।

শ্রমিক স্পেশালকে করোনা স্পেশাল বলেছেন মুখ্যমন্ত্রী
শ্রমিক স্পেশালগুলিকে করোনা স্পেশাল বলে মত প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় পরিযায়ীরা শ্রমিক স্পেশালে ফেরার পরেই সেখানে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। তবে রাজ্যের বিরোধীদের অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে প্রথমের দিকে কোনও উদ্যোগই নেয়নি রাজ্য সরকার। অধীর চৌধুরী-সহ বিরোধীদের রাজনৈতিক চাপে পড়েই পরিযায়ীদের ফেরাতে কার্যত বাধ্য হয়েছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications