সংবিধানের জয়, বিজেপিকে আস্থাভোটে যাওয়ার সুপ্রিম রায়ে প্রতিক্রিয়া শরদের
সংবিধানের জয়, বিজেপিকে আস্থাভোটে যাওয়ার সুপ্রিম রায়ে প্রতিক্রিয়া শরদের
যে ভয়টা করেছিল ফড়নবিশরা সেটাই ঘটল। কালকের মধ্যে মহারাষ্ট্রের বিজেপি সরকারকে আস্থাভোট করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ে এক প্রকার বিজয়োল্লাস শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরে। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার সুপ্রিম কোর্টের এই রায়কে সংবিধানের জয় বলে জানিয়েছেন।

কালই আস্থাভোট করাতে হবে ফড়নবীশদের
সেই কর্নাটক পরিস্থিতিই তৈরি হতে চলেছে মহারাষ্ট্রে। আগামিকালকের মধ্যে বিজেপিকে আস্থাভোট করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশেই সিঁদুরে মেঘ দেখছেন ফড়নবিশরা। পরিস্থিতি সামাল দিেত আজই রাত ৯টা দলের সব বিধায়কদের নিেয় বৈঠকে বসছে মহারাষ্ট্র বিজেপি।

সংবিধানের জয়
সুপ্রিম কোর্টের এই রায় শোনার পরেই একরকম বিজয়োল্লাস শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্রের বিরোধী শিবিরে। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার সুপ্রিম কোর্টের এই রায়কে সংবিধানের জয় বলেছেন। তিনি বলেেছন সংবিধান দিবসে সুপ্রিম কোর্টের এই রায় বাবাসাহেব আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধার্ঘের মতো। তারপরেই অজিতকে আক্রমণ করে শরদ বলেছেন, অজিত দলের নেতা বিধায়কদের ভুল পথে চালনা করার চেষ্টা চালিয়েছে। আস্থা ভোটে যে বিরোধীদেরই জয় হবে সেটার প্রতি বিশ্বাস তাঁর আছে বলে জানিয়েছেন শরদ পাওয়ার।

শক্তি প্রদর্শন সেনার
গতকালই ১৬৬ জন বিধায়ককে একসঙ্গে প্রকাশ্যে এনে শক্তি প্রদর্শন করেছে শিবসেনা। এদিকে বিজেপির কাছে মাত্র ১১৯ জন বিধায়ক রয়েছে। কালকের মধ্যে আস্থাভোট করাতে হলে বিজেপি যে বিরোধীদের সামনে টিকতে পারবে না সেটা গতকাই বুঝিয়ে দিয়েছে শিবসেনা। সূত্রের খবর উপমুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে পারেন অজিত পাওয়ার।












Click it and Unblock the Notifications