শিবসেনার ৫৩ জন বিধায়ককে শোকজ নোটিশ, নাম নেই আদিত্য ঠাকরের
শিবসেনার ৫৩ জন বিধায়ককে শোকজ নোটিশ, নাম নেই আদিত্য ঠাকরের
মহারাষ্ট্রের বিধানসভার প্রধান সচিব রাজেন্দ্র ভগবত নজির বিহীন পদক্ষেপ গ্রহণ করেছে। শিবসেনার ৫৩ জন বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। শিবসেনার একনাথ শিন্ডের শিবির থেকে ৩৯ জন বিধায়ককে ও উদ্ধব ঠাকরের শিবির থেকে ১৪ জন বিধায়ককে এই নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে এই জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভগবত মহারাষ্ট্র বিধানসভার (অযোগ্যতা) নিয়মের অধীনে শিবসেনার ৫৫ জন বিধায়কের মধ্যে ৫৩ জন বিধায়ককে নোটিশ পাঠিয়েছে। উদ্ধব ঠাকরে ও আদিত্য ঠাকরেকে এই নোটিশ পাঠানো হয়নি বলে জানা গিয়েছে।

আস্থা ভোটে জয়ী একনাথ শিন্ডে
৪ জুলাই আস্থা ভোটে জয়ী হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আস্থা ভোটের আগে শিবসেনার শিন্ডে শিবিরের প্রধান হুইপ ভরত গোগায়লে একটি নির্দেশ জারি করে। আস্থা ভোটে শিন্ডের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে, ঠাকরে শিবিরের প্রধান হুইপ সুনীল প্রভু শিন্ডের বিরোধিতা করে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মহারাষ্ট্রে বিধানসভায় ২৮৭ জন বিধায়কের মধ্যে ১৬৪ জন বিধায়ক শিন্ডেকে ভোট দিয়েছিলেন। শিবসেনার তিন জন বিধায়ক ভোটদান থেকে বিরত ছিলেন। অন্যদিকে আরও ২০ জন বিধায়ক এই আস্থা ভোটে অংশগ্রহণ করেননি। বেশিরভাগ বিধায়ক কংগ্রেস বা এনসিপির সদস্য ছিলেন।

উদ্ধব শিবিরে ক্রমাগত ভাঙন
আস্থা ভোটের আগের দিন রাতে উদ্ধব শিবির থেকে একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছিলেন বিধায়ক সন্তোষ বাঙ্গার। আস্থা ভোটের আগের দিন রাতে শিন্ডে শিবিরের বিধায়করা মুম্বইয়ের যে হোটেলে আশ্রয় নিয়েছিলেন, সেখানে যান। আনুষ্ঠানিকভাবে তিনি শিন্ডে শিবিরে যোগ দেন। যার ফলে শিন্ডে শিবিরে ৪০ জন বিধায়ক রয়েছেন। শিবসেনা বিধায়ক সন্তোষ বাঙ্গার শিন্ডে শিবিরের যোগদানের একসপ্তাহ আগে উদ্ধব ঠাকরের সমর্থনে ক্যামেরার সামনে কেঁদেছিলেন। তিনি শিন্ডে ও তাঁর অনুগামীদের মুম্বই ফিরে এসে উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনায় বসার আবেদন করেন। সেই সময় শিবসেনার বিদ্রোহীরা গুয়াহাটির পাঁচতারা হোটেলে আশ্রয় নিয়েছিলেন।

শিন্ডে শিবিরে অভিযোগ
শিবসেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার প্রথম দিন থেকে একনাথ শিন্ডে ও তাঁর অনুগামীরা, মহা বিকাশ আঘাদি জোটের বিরুদ্ধে সরব হয়েছেন। একনাথ শিন্ডে এই জোট অপ্রাকৃতিক বলে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেন, বালা সাহেবের শিবসেনার সঙ্গে বর্তমান শিবসেনার কোনও মিল নেই। তাঁর বালা সাহেবের হিন্দুত্বের প্রতি আস্থা রয়েছে। সেই আদর্শে তিনি চলতে চান। শিন্ডে শিবিরের বিধায়করা অভিযোগ করেন, মহা বিকাশ আঘাদি সরকারে তাঁদের বার বার অপমানিত হতে হয়েছেন। দলের সভাপতি উদ্ধব ঠাকরে। কিন্তু প্রয়োজনে তাঁর সঙ্গে দেখা পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications