'কুকুর মরলেও কি প্রধানমন্ত্রীকে প্রতিক্রিয়া দিতে হবে?' গৌরী লঙ্কেশ হত্যকাণ্ড নিয়ে মন্তব্য এই নেতার
গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে তদন্ত যতই এগোচ্ছে , ঘটনার সঙ্গে দক্ষিণপন্থী সংগঠনের যোগ আরও স্পষ্ট হচ্ছে।
গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে তদন্ত যতই এগোচ্ছে , ঘটনার সঙ্গে দক্ষিণপন্থী সংগঠনের যোগ আরও স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে , তাদের কাছ থেকে একাধিক তথ্য জানতে পেরেছে বিশেষ তদন্তকারী দল। এরপর ডেকে পাঠানো হয় বিজয়পুরার শ্রী রাম সেনার জেলা প্রেসিডেন্ট রাকেশ মঠকে। এপ্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন রাম সেনার প্রতিষ্ঠাতা তথা প্রেসিডেন্ট প্রমোদ মুথালিক।

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে রাম সেনার প্রেসিডেন্ট প্রমোদ মুথালিক জানিয়েছেন, 'কর্ণাটকে কোথাও কোনও কুকুর মারা গেলে কি প্রধানমন্ত্রী মোদীকে প্রতিক্রিয়া দিতে হবে? ' কর্ণাটকের রাজাজিনগরে একটি সভায় বক্তব্য রাখছিলেন প্রমোদ মুথালিক। সেই সময়েই তিনি একথা জানান। উল্লেখ্য, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও বক্তব্য রাখেননি বলে অনেকেই সমালোচনা শুরু করেন। সেই সমালোচনার জবাব দিতে গিয়েই তিনি এমন বক্তব্য তুলে ধরেছেন।
গৌরী লঙ্কেশের হত্যা নিয়ে মুখ খুলে এদিন রাম সেনা প্রধান জানান, 'কর্ণাটকে কংগ্রেসের আমলে ঘটনাটি ঘটে। খুনিদের মধ্যে ২ জন কর্ণাটকের আর বাকি ২ জন মহারাষ্ট্রের। এক্ষেত্রে কর্ণাটকের কংগ্রেস সরকারের ব্যর্থতা নিয়ে কেউ প্রশ্ন তুলেছে না। শুধু জিজ্ঞাসা করা হচ্ছে কেন প্রধানমন্ত্রী মোদী এ নিয়ে নিশ্চুপ?' এদিকে, গৌরী লঙ্কেশের মৃত্যু প্রসঙ্গে মুথালিকের এমন তুলনামূলক বক্তব্যে রীতিমত শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। এদিকে, গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের সঙ্গে ধৃত সন্দেহে গ্রেফতার করা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য পরশুরাম ওয়াঘমারেকে। জেরার মুখে ওয়াঘমারে জানিয়েছে ধর্মকে রক্ষা করতে সে হত্যা করেছে গৌরী লঙ্কেশকে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications