Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'জনস্বার্থে' দিতে হবে অবসর! 'বিশেষ' সরকারিকর্মীদের জন্য নির্দেশিকা মোদী সরকারের

এক শ্রেণির সরকারি কর্মীর কাজে ক্ষুব্ধ কেন্দ্র। তাঁরা সরকারি নির্দেশ অমান্য করছেন। যে কারণে কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে বিভিন্ন মন্ত্রকে পাঠানো নির্দেশিকায় সময়মতো কাজের পর্যালোচনা করতে বলা হয়েছে। সেখানে যাঁদেরকে নন পারফর্মার হিসেবে পাওয়া যাবে, তাঁদেরকে সময়ের আগেই অবসরের নির্দেশও দেওয়া হয়েছে।

এক আদেশে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সংশ্লিষ্টমন্ত্রকগুলিকে কর্মচারীদের পর্যায়ক্রমিক পর্যালোচনা করে তাঁদের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাঙ্ক, পিএসইউ এবং বিধিবদ্ধ সংস্থাগুলিকেও এই নির্দেশ দিতে বলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, জনস্বার্থে তাঁদের চাকরিতে বহাল রাখা উচিত না সময়ের আগেই চাকরি থেকে অবসর নেওয়া উচিত, সেব্যাপারে সরকারি কর্মীদের কর্মক্ষমতা পর্যায়ক্রমে পর্যালোচনা করতে হবে।

central Employee

বিভিন্ন মন্ত্রককে রিপোর্ট পেশের নির্দেশ
সরকারি নির্দেশিকায় বিভাগীয় সচিবদের উদ্দেশে প্রশাসনিক মন্ত্রক এবং বিভাগগুলিকে বারে বারে এই ব্যাপারে জারি করা নির্দেশিকাগুলি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি কর্মী ও প্রশিক্ষণ বিভাগকে এব্যাপারে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, লক্ষ্য করা গিয়েছে, বিভিন্নমন্ত্রক এবং বিভাগগুলি উল্লিখিত নির্দেশগুলি মেনে চলছে না। যার ফলে মৌলিক বিধিগুলি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের সনাক্ত করতে বিলম্ব হচ্ছে। সরকারি কর্মীদের পর্যায়ক্রমিক কাজের পর্যালোচনায় তাঁদের সময়ের আগেই অবসর দেওয়া যায়। এর ফলে সরকারি কাজে দক্ষতা ও গতি বজায় থাকে।

সময়ের আগেই অবসর
কেন্দ্রের সব মন্ত্রক, বিভাগ এবং সংস্থাগুলিকে ২০২০ সালে জারি করা কর্মী ও প্রশিক্ষণ বিভাগের আদেশে উল্লিখিত টাইমলাইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সেখানে সরকারি কর্মীদের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরতদের সততা কিংবা কর্মক্ষমতা অকার্যকর বলে প্রমাণিত হলে তাঁদেরকে সময়ের আগেই অবসর নিতে বলা হয়েছে।

প্রতিমাসের রিপোর্ট জমা করতে হবে ১৫ তারিখের মধ্যে
২০২০-র আদেশে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সময়ের আগেই অবসর কাদের দেওয়া যাবে, কিংবা কাারা নিতে পারবেন, সেব্যাপারে স্পষ্ট নির্দেশিকা দিয়েছিল। সব মন্ত্রক এবং বিভাগগুলিকে ২০২৪-এর জুলাই থেকে শুরু করে প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে কর্মী ও প্রশিক্ষণ বিভাগকে রিপোর্ট জমা দিতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+