শূন্যে গুলি চিতোরগড়ে,'পদ্মাবতী'-কে রুখতে ধুন্ধুমার বিক্ষোভ,ছবির বিরোধিতায় আজমেঢ় দরগার 'দেওয়ান'

সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী'-র মুক্তি রুখতে রাজস্থানের চিতোরগড়ে শূন্যে গুলি চালিয়ে বিক্ষোভ দেখান হল।

যেনতেন প্রকারে বলিউড ছবি 'পদ্মাবতী'-র মুক্তি রুখতে চরম তৎপর গোটা রাজপুত সম্প্রদায়। ছবির বিরোধিতায় শ্যুটিং এর সময় থেকেই সেট-এ তাণ্ডব চালায় রাজপুত কার্নি সেনা। এরপর ছবির মুক্তির দিন যতই এগিয়ে আসছে ততই খোলামেলা হুমকি দিয়ে চলেছে এই শিবিরের বিভিন্ন নেতা। ছবির মুক্তির দিন ১ লা ডিসেম্বর দেশজোড়া বনধের ডাকও দিয়েছে কার্নি সেনা। আর যে সমস্ত ঘটনা ঘটেছে 'পদ্মাবতী' কে কেন্দ্র করে, তা দেখে নেওয়া যাক একনজরে।

চিতোরগড়ে গুলি

চিতোরগড়ে গুলি

সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী'-র মুক্তি রুখতে রাজস্থানের চিতোরগড়ে শূন্যে গুলি চালিয়ে বিক্ষোভ দেখান হল। শুধু গুলি নয়, বিক্ষোভকারীরা এদিন সশস্ত্র মিছিলে বের হয়েছিলেন বলে খবর। এদিকে, গুলির আওয়াজ শুনেরই চিতোরগড়ের আশপাশে থাকা পর্যটকরা তৎক্ষণাৎ এলাকা ছেড়ে বেরোবার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

আজমেঢ় দরগা শরিফে বিরোধিতা

আজমেঢ় দরগা শরিফে বিরোধিতা

আজমেঢ় দরগার দেওয়ান সইদ জয়নূল আবেদিন এদিন রাজপুত সম্প্রদায়র সুরেই সঞ্জয়লীলা বনশালীর ছবি ' পদ্মাবতী'-র বিরোধিতা করেন। তিনি বনশালীকে তসলিমা নাসরিন তথা সলমান রুশদির সঙ্গে তুলনা করেন। দেওয়ানের অভিযোগ, বনশালী ধর্মীয় সংবেদনশীলতাকে আঘাত করছেন।

 'জোহরের উজ্জ্বলতা, অনেক কিছু জ্বলবে এখন'

'জোহরের উজ্জ্বলতা, অনেক কিছু জ্বলবে এখন'

কার্নি সেনার তরফে সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাষায় রাজপুত কার্নি সেনা হুমকি দেয় ,যে তাঁরা ক্ষোভের আগুন এখনই নিভিয়ে দিচ্ছেন না। এবিষয়ে সংগঠনের তরফে বলা হয় , ' এসব জোহরের উজ্জ্বলতা, অনেক কিছু জ্বলবে এখন, আটকাতে পারলে আটকে দেখাও। '

গুজরাতে বিক্ষোভ

গুজরাতে বিক্ষোভ

নির্বাচনে মুখর গুজরাতের রাজপুত সম্প্রদায়ের তরফেও এসেছে রচম প্রতিবাদ। গুজরাতের গান্ধীনগরে প্রতিবাদ জানায় কার্নি সেনার সদস্যরা।

মধ্যপ্রদেশ , তামিলনাড়ুতে ক্ষোভ

মধ্যপ্রদেশ , তামিলনাড়ুতে ক্ষোভ

কার্নি সেনার তরফে শুধু রাজস্থানেরই নয় দেশের বিভিন্ন অংশে চরমভাবে চলেছে বিক্ষোভ। একইভাবে মধ্যপ্রদেশের সংস্কৃতি বাঁচাও মঞ্চের তরফেও যজ্ঞ আয়োজন করে চরম বিরোধিতা করা হয় 'পদ্মাবতী' ছবিটির।বিক্ষোভ হয় বেঙ্গালুরুতেও।

দীপিকার নাক কাটার হুমকি,বনশালীর মাথার দাম ঘোষণা

দীপিকার নাক কাটার হুমকি,বনশালীর মাথার দাম ঘোষণা

গতকালই দীপিকা পাড়ুকোনের নাক কাটার হুমকি দেয় রাজপুত কার্নি সেনা। এদিকে, মেওয়ারের রাজপুত সম্প্রদায় ৫ কোটিাকা মূল্যে ঘোষণা করে পরিচালক সঞ্জয়লীলা বনসালীর মাথার দাম।

 উমা ভারতীর বক্তব্য

উমা ভারতীর বক্তব্য

এদিকে, দীপিকা পাড়ুকোনকে 'নাচনেওয়ালি' তথা নক্কারজনক ভাষায় আক্রমণ করার ঘটনায় মুখ খোলেন বিজেপি নেত্রী উমা ভারতী। তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, 'যখন পদ্মাবতীর সম্মানের কথা হচ্ছে তখন অন্য মহিলাদেরও সম্মানের খেয়াল রাখা উচিত।

কোটায় বিক্ষোভ

কোটায় বিক্ষোভ

এর আগে, 'পদ্মাবতী' যাতে প্রেক্ষাগৃহতে প্রদর্শিত না হয় , তার জন্য রাজস্থানের কোটার প্রেক্ষাগৃহ ভাঙচুর করে কার্নি সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+