ট্রাম্পের সফরের আগে মোদী রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ! বাড়ি, দোকান, গাড়িতে আগুন

ট্রাম্পের সফরের আগেই মোদী রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ। গুজরাতের আনন্দ জেলার খাম্বাত তালুকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাড়ি, দোকান, গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে।

ট্রাম্পের সফরের আগেই মোদী রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ। গুজরাতের আনন্দ জেলার খাম্বাত তালুকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাড়ি, দোকান, গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। একমাসের মধ্যে এলাকায় এনিয়ে দ্বিতীয় সংঘর্ষের ঘটনা।

গুজরাতের আনন্দে গোষ্ঠী সংঘর্ষ

গুজরাতের আনন্দে গোষ্ঠী সংঘর্ষ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে দুই গোষ্ঠীর লোকজন সম্মুখ সমরে জড়িয়ে পড়ে। ২৪ জানুয়ারির সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সংঘর্ষ শুরু হয় বল জানা গিয়েছে। তবে সংঘর্ষের পিছনে আরও কোনও কারণ আছে কিনা তা জানা যায়নি।

এলাকায় সংঘর্ষের ইতিহাস রয়েছে

এলাকায় সংঘর্ষের ইতিহাস রয়েছে

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এলাকায় সংঘর্ষের ইতিহাস রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ১৫-২০ টি বাড়ি ও দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত ছয়জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খেদার এসপি দিব্যা মিশ্র।

পাশের এলাকাতেও গণ্ডগোল

পাশের এলাকাতেও গণ্ডগোল

আকবরপুরা হল এই সংঘর্ষের এপিসেন্টার। সংঘর্ষ, পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছে সেখানে। দুই গোষ্ঠীর প্রায় ২৫ টি দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়।

এলাকায় পুলিশ পিকেট

এলাকায় পুলিশ পিকেট

এলাকায় শান্তি ফেরাতে পুলিশ পিকেট বসানো হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+