কলকাতা, বেঙ্গালুরু ও হায়দরাবাদের শপিং মলে গ্রাহকদের আসা–যাওয়া শুরু, বন্ধ নামী ব্র্যান্ডের দোকান
কলকাতা, বেঙ্গালুরু ও হায়দরাবাদের শপিং মলে গ্রাহকদের আসা–যাওয়া শুরু, বন্ধ নামী ব্র্যান্ডের দোকান
সোমবার থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে শপং মল খুলে গিয়েছে। প্রায় দু’মাস কোভিড–১৯–এর কারণে লকডাউনের জেরে বিভিন্ন শহরের জন সমাগমের জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু জনজীবন স্বাভাবিক করতে ও অর্থনীতিকে ফিরে পেতে হলে এই সব জায়গাগুলিকে ফের সচল করতে হবে। শপিং মল পরিচালকরা জানিয়েছেন যে বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কলকাতায় প্রাক–কোভিড স্তরে করোনা কেসের সংখ্যা তুলনামূলকভাবে কম। দিল্লির থেকে কম এই তিন শহরে করোনা সংক্রমণ।

গুরুগ্রাম ও ফরিদাবাদে শপিং মল খোলেনি
হরিয়ানার গুরুগ্রাম ও ফরিদাবাদে সোমবার শপিং মল খোলা হয়নি। উত্তরপ্রদেশের নয়ডাতে মল খোলার অনুমতি দেওয়া হলেও মল অফ ইন্ডিয়া, গ্রেট ইন্ডিয়া প্লেস ও লজিক্সের মতো বড় শপিং মলগুলি জানিয়েছে যে এ সপ্তাহের শেষে তারা মল পুনরায় খুলবে। মুম্বইয়ে সংক্রমণের বৃদ্ধির কারণে সেখানে কোনও শপিং মলই খোলা হয়নি। অধিকাংশ শপিং মলেই তাদের নিজস্ব কর্মী ও গ্রাহকদের তাপমাত্রা পরীক্ষা করা সহ স্যানিটাইজারি সতর্কতা অবলম্বন করেছে। মলের কর্মীরা মাস্ক ও পিপিই কিট পরছেন। বয়স্ক ও ১০ বছরের নীচে শিশুরা শপিং মলে প্রবেশ করতে পারবে না। কিছু কিছু মল অতিথিদের আরোগ্য সেতু অ্যাপ রয়েছে কিনা পরীক্ষা করছে। মাল্টিপ্লেক্সগুলি বন্ধ রয়েছে এবং কিছু কিছু জায়গায় রেস্তোরাঁ খুলে গিয়েছে।

বহু ব্র্যান্ডের দোকানই খুলছে না
শপিং মলে থাকা বহু ব্র্যান্ডের দোকানই এই মুহূর্তে খুলতে চাইছে না কারণ ভাড়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। লকডাউনের সময়কালে ভাড়া নিয়ে অবিচ্ছিন্ন অচলাবস্থার মধ্যে তাদের আউটলেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা। শপার্স স্টপ, লেভি'স, টমি হিলফিগার, বেনেটন ও জ্যাক অ্যান্ড জনসের মতো খুচরো বিক্রেতারা নিজেদের দোকান শপিং মলে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা লকডাউনের সময় ভাড়া নিয়ে কোনও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল।

ভাড়া সমস্যা
শপিং মল খোলার সঙ্গে সঙ্গে মলের ভেতর থাকা দোকানগুলির ভাড়া সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ম্যাঙ্গালুরু, মাইসুরু ও উদয়পুরের ফোরাম মলের কর্ণধার ও প্রেস্টিজ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সুরেশ সিঙ্গারাভেলু বলেন, ‘বেঙ্গালুরুর ফোরাম মলে ২০১৯ সালে মে মাসের দ্বিতীয় সোমবার পর্যন্ত যা হয়েছিল ৬০ শতাংশ ঘুরে গিয়েছে।' ফোরাম সহ কোচির লুলু, বেঙ্গালুরুর ব্রিগেড ও দিল্লির ভেগাস বেশ কিছু মুষ্টিমেয় শপিং মলের মধ্যে, যারা শপিং সেন্টারগুলি বন্ধ থাকাকালীন সময়ে আংশিক ভাড়া মওকুফ করেছিল। ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়েছিল ভারতে। সিঙ্গারাভেলু বলেন, ‘লকডাউনের সময় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আশা করি পূরণ হবে কারণ ৮৫-৯০ শতাংশ দোকান খুলে গিয়েছে।'

বেঙ্গালুরুতে শপিং মল খোলা মাত্রই অতিথিরা ভিড় জমিয়েছে
বেঙ্গালুরুর ভিআর মল ও ফোনেক্স সিটি জানিয়েছে যে প্রথম দিন শপিং মল খোলার সঙ্গে সঙ্গে ৫০-৬০ শতাংশ দোকানে কেনা-বেচা হয়েছে। মুজি, প্যান্টালুনস সহ আরও অনেক রিল্যায়েন্সের বিশ্বব্যপী ব্র্যান্ডগুলি বন্ধ ছিল অন্যদিকে আলদু, জারা, এইচ অ্যান্ড এম ও ম্যাঙ্গোর মতো ব্র্যান্ডগুলি খোলা ছিল। বেঙ্গালুরুর ফোনেক্স মার্কেটসিটির শীর্ষ আধিকারিক গজেন্দ্র সসিং রাঠোর বলেন, ‘ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এবং সব বন্দোবস্ত ও সুরক্ষা ব্যবস্থা দেখে গ্রাহকরা তাঁদের খুশি প্রকাশ করেছেন।' তিনি আরও বলেন, ‘আমরা প্রথমদিনই শপিং মলে ৪ হাজার মানুষকে দেখেছি এবং তাঁরা প্রকৃত অর্থে ক্রেতা ছিলেন, যদিও এই পরিবর্তনটা অনেকটাই উচ্চাকাঙ্খী। ছুটির দিনগুলিতে আরও বেশি মানুষ আসবে বলে মনে করা হচ্ছে।'

দিল্লিতে খোলা শুধু দু’টি শপিং মল
দিল্লিতে শুধুমাত্র সকেটে সিলেক্ট সিটিওয়াক ও বসন্ত কুঞ্জের অ্যাম্বিয়েন্স শপিং মল গ্রাহকদের জন্য সোমবার খুলেছে। শপিং সেন্টারের কর্ণধাররা জানিয়েছেন যে রবিবার এ বিষয়ে অনেক দেরি করে তাদের কাছে বিজ্ঞপ্তি পৌঁছায়। প্যাসিফিক মলের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিষেক বনসল বলেন, ‘খুব অল্প সময় ছিল আমাদের প্রস্তুতির জন্য অন্তত তিন-চারদিন আগে থেকে জানালে ভালো হত। খুচরা বিক্রেতাদের জিনিস জোগাড় করতে কিছুটা সময় লাগবে।' ওয়েস্ট দিল্লি মল এ সপ্তাহের শেষে খুলবে বলে জানিয়েছে। সিলেক্ট সিটিওয়াক ৫০ শতাংশ দোকান নিয়ে সোমবার দুপুরে খুলেছে। বিকেল পাঁচটায় শপিং মলে সাড়ে তিন হাজার মানুষের পা পড়ে। দিল্লি ও মুম্বইতে করোনা সংক্রমণের কেস বেশি হওয়ার কারণে গ্রাহকরা একটু সময় নেবে আসতে। এনসিআরের অন্তর্গত গুরুগ্রাম ও ফরিদাবাদে এখনও শপিং মল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন মহারাষ্ট্রে জুনের শেষ পর্যন্ত লকডাউন জারি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সাড়া মিলেছে কলকাতার শপিং মলেও
কলকাতার কোয়েস্ট মল, সাউথ সিটি মল ও অ্যাক্রোপলিস মলে প্রাক-কোভিডের পর সোমবার সপ্তাহের প্রথমদিনই ৪০-৫০ শতাংশ মানুষের ভিড় হয়। প্রায় ৪৫-৫০ শতাংশ খুচরো দোকান ও ফুড কোর্টে রেস্তোরাঁর আউটলেট চালু করে দেওয়া হয়। ক্যাফেটেরিয়া সহ বেশ কিছু রেস্তোরাঁও সোমবার খুলে যায়। অ্যাক্রেপলিস মলে প্রায় ২০০০ জনের পা পড়েছিল। আরপি-এসজি গ্রুপ-মালিকানাধীন কোয়েস্ট মলের সহ সভাপতি সঞ্জীব মেহরা বলেন, ‘এটি নতুন করে শুরু করার মতো ছিল। উদ্বোধনটি ইতিবাচক বলে মনে হচ্ছে এবং কিছুটা স্বাভাবিকতা ফিরে আসছে। সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের বিশেষ নজর দিতে হবে এবং পরবর্তী ১০-১৫ দিনের মধ্যে বন্ধ হয়ে না যায় তা দেখতে হবে।' সাউথ সিটি মলের পক্ষ থেকেও জানানো হয়েছে যে শহর আগের ছন্দে ফিরে আসছে দেখে ভালো লাগছে। সিনেমা হল ও ফুড কোর্ট বন্ধ রয়েছে তবে আগামী সপ্তাহের মধ্যে রেস্তোরাঁ-সিনেমা হল খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

পিপিই কিট ও মাস্ক
শপিং মলের যে সব দোকানগুলি খোলা রয়েছে সেখানে সামার কালেকশন হিসাবে পিপিই কিট, মাস্ক বিক্রি হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের দোকানের পুতুলগুলিকে পিপিই কিট পরিয়ে রাখা হয়েছে। দোকানদাররা জানিয়েছেন এখন এগুলির চাহিদাই গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি। তবে নতুন পোশাকের সম্ভার আসলে পুতুলগুলি পোশাক ফের পরিবর্তন হয়ে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications