কাশ্মীর: রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি, ভূস্বর্গে সেনার বড়সড় অভিযান
কাশ্মীর:রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি
ফের একবার রুদ্ধশ্বাস এনকাউন্টার ভূস্বর্গের বুকে। কাশ্মীরের শোপিয়ানে এদিন সকাল থেকেই দুই জঙ্গির খোঁজে অভিযান শুরু করে সেনা। আর সেই এনকাউন্টারেই নিকেশ হয় একজন জঙ্গি।

সেনার কাছে খবর ছিল একজন লস্কর জঙ্গি ও একজন হিজবুল জঙ্গি এলাকায় লুকিয়ে আছে। এরপরই সেনা শোপিয়ানের সেই এলাকায় যায়। একই সঙ্গে যৌথ অভিযান চালায় সিআরপিএফ ও সোপিয়ান পুলিশ। একটি বাড়ির ভিতর দুই জঙ্গি রয়েছে বলে খবর পেতেই চারিদিক থেকে ঘিরে ফেলে সেনা। এরপর শুরু হয় গুলির লড়াই।
#SpotVisuals Jammu and Kashmir: Exchange of fire between terrorists and Security forces in Dragad Sugan area of Shopian District. (visuals deferred by unspecified time) pic.twitter.com/mCqmg0bLwf
— ANI (@ANI) May 31, 2019
সেনা ঘিরে ফেলতেই বাড়িতে আটকে পড়ে দুই জঙ্গি। তারপরই তাদের মধ্যে একজনকে নিকেশ করে ভারতীয় সেনা।এদিন শোপিয়ানের দ্রাগাদ সুগান এলাকায় এমন এনকাউন্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।












Click it and Unblock the Notifications