জমি বিবাদে যোগীর রাজ্যে শ্যুট আউট, গুলিতে মৃত ৯

জমি নিয়ে বিবাদের জেরে যোগীর রাজ্যে তুলকালাম। উত্তর প্রদেশের শোনভদ্র জেলায় মোরাটিয়া গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে শ্যুটআউট।

জমি নিয়ে বিবাদের জেরে যোগীর রাজ্যে তুলকালাম। উত্তর প্রদেশের শোনভদ্র জেলায় মোরাটিয়া গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে শ্যুটআউট। গুলিতে মৃত্যু হয়েেছ কমপক্ষে ৯ জনের। গ্রাম প্রধানের সঙ্গে জমি নিয়ে গ্রামবাসীদের বিবাদকে কেন্দ্র করে শ্যুট আউট শুরু হয় বলে সূত্রের খবর।

জমি বিবাদে যোগীর রাজ্যে শ্যুট আউট, গুলিতে মৃত ৯

জেলাশাসক অঙ্কিত কুমার আগরওয়াল জানিয়েছেন, গুলিবিদ্ধ ৯ জনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আরও অনেকজনকে হাসপাতালে আনা হয়। মৃতের সংখ্যাআরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি ভাবে এখনও মৃতের সংখ্যা জানানো হয়নি।

ঘটনার বিবরণ জানতে চেয়ে জেলা শাসককে তলব করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিস্থিতি খতিয়ে দেখছেন উত্তর প্রদেশের ডিজিপি ওপি সিং। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আহতদের চিকি‌ৎসা পরিষেবায় যাতে কোনও ত্রুটি না হয় সেটা নজরে রাখার জন্য জেলা শাসককে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কয়েকদিন আগেই সপা সাংসদ আজম খানের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ দেখে তাঁকে জমি মাফিয়ার তকমা দেওয়ার কথা ভাবনা চিন্তা করছিল যোগী সরকার‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+