দিল্লি আদালতে আইনজীবী পোশাকে এসে এলোপাথাড়ি গুলি, আতঙ্কে ছোটাছুটি
ফের আদালতের মধ্যেই চলল গুলি। দিল্লির সাকেত আদালতে চলল গুলি। অন্তত চার রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে। আর তাতে এক মহিলা গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ঘিরে রাখা হয়েছে এলাকা। গিয়েছে দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। কীভাবে এবং কেন এই ঘটনা তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

তবে পুলিশের প্রাথমিক ধারনা অভিযুক্ত ওই মহিলার আত্মীয়। এমনকি অভিযুক্ত মহিলা স্বামী বলেও জানা যাচ্ছে। যাতে সবার নজর এড়াতে পারে সেজন্যেই নাকি অভিযুক্ত আইনজীবীদের পোশাক পড়েছিলেন। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনায় রীতিমত আশঙ্কাজনক ওই মহিলা।
ঘটনার পরেই মাঠিতে লুঠিয়ে পড়েন। যদিও জরুরি অবস্থায় ওই মহিলাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই চিকিৎসা চলছে। তবে আদালত সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীয়ের মধ্যে আদালতে বেশ কয়েকদিন ধরেই একটি মামলা চলছে। দুজনের সম্পর্ক নাকি ঠিক ছিল না বলেও ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে। মাঝে মধ্যেই দুজনের মধ্যে ঝামেলা চলত বলেও দাবি।

আর সেই কারণেই সম্ভবত এই গুলি বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে সাতসকালে আদালত চত্বরে যথেষ্ট ভিড় ছিল। বহু মানুষ মামলার কাজে আদালতে জড়ো হয়েছিলেন। আর সেই সময়ে প্রকাশ্যে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমত মানুষজন ছোটাছুটি শুরু করে দেন। তবে আদালত চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশের নজর এড়িয়ে আইনজীবীর পোশাকে বন্দুক নিয়ে ভিতরে ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পরেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে। যেখানে এক মহিলাকে সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে। মহিলার পেটে গুলি লাগে বলে খবর।
Delhi: A woman has been injured in an incident of firing at Saket court. Four rounds were fired. Police on the spot.
— ANI (@ANI) April 21, 2023
(Warning: Disturbing visuals)
Visuals confirmed by police. pic.twitter.com/vdaUBqZxmp
তবে এমন ঘটনা নতুন নয়, এর আগে দিল্লির রোহিণী আদালত এবং আরও বেশ কয়েকটি আদালতের মধ্যে এভাবে গুলি চলার ঘটনা ঘটেছে। এমনকি আদালত কক্ষে ঢুকে সাক্ষীকে গুলি করে খুনের ঘটনাও ঘটেছে। কিন্তু এরপরেও নিম্ন আদালতের সুরক্ষা ব্যবস্থা নিয়ে একেবারেই ঢিলেঢালা পুলিশ-প্রশাসন।
তবে এদিনের ঘটনার পরেই দিল্লির নিম্ন আদালতগুলির নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications