রাজধানী দিল্লিতে প্রকাশ্যে শ্যুট আউট, ফিল্মি স্টাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ রাস্তার মাঝে
রাজধানী দিল্লিতে প্রকাশ্যে শ্যুট আউট, ফিল্মি স্টাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ রাস্তার মাঝে
যাকে বলে একেবারে বলিউডি ফিল্ম। ভর সন্ধায় প্রকাশ্য রাস্তায় দিল্লিতে চলল গুলি। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল এলাকা। জনবহুল এলাকা দিল্লি। গতকাল রাতে দিল্লির সুভাষনগরে ঘটেছে এই গুলি চালানোর ঘটনা। প্রায় ১০ রাউন্ড গুলি চালানো হয় সেখানে। সিসিটিভি ফুটেজে দেখা গিেয়ছে সেই দুঃসাহসিক শ্যুট আউটের ভিডিও।

মুম্বইয়ে সাধারণত এই ধরনের ঘটনা দেখা যেত কিন্তু রাজধানী দিল্লিতে এইভাব প্রকাশ্যে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং তারপরে আবার গুলি চালানোর ঘটনা বড় একটা দেখা যেত না। কিন্তু গত কয়েকমাস ধরে রাজধানী দিল্লিতে দেখা যেতে শুরু করেছে এই ধরনের ঘটনা। গত কয়েক বছর ধরে রাজধানী দিল্লিতে দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে। শনিবার রাতে এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল গোটা রাজধানী দিল্লি।
দিল্লির পশ্চিম সুভাষনগররে রাস্তায় সিগনালে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে লক্ষ্য করে হঠাৎই গুলি ছুঁড়তে শুরু করেন দুষ্কৃতীরা। তখন খুব বেশি রাত হয়েছে বললে ভুল হবে। কিন্তু গাড়িটিকে লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। তাতে আহত হয়েছেন গাড়ির মধ্যে থাকা ২ জন। কেশোপুর মাণ্ডির প্রাক্তন চেয়ারম্যান অজয় চৌধুরী এবং তাঁর দাদা জশ চৌধুরী গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি রয়েছেন তাঁরা। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।
পুলিশ জানিয়েছেন আহত অজয় চৌধুরী এবং তাঁর পরিবার তিহার গ্রামের বাসিন্দা। গতকাল রাতে তিনি এবং তাঁর ভাই দুজনে মিলে িতহার গ্রামে থেকে গাড়িতে যাচ্ছিলেন হাসপাতালে আত্মীয়কে দেখতে। তখনই আততায়ীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় রাস্তায় ভিড় যথেষ্ট ছিল। শনিবার হওয়ার কারণে ভিড় করছিলেন সকলে। গুলির শব্দে রাস্তায় হুড়োহুড়ি পড়ে যায়। সকলে সেখান থেকে পালাতে শুরু করে। হুড়োহুড়ির সুযোগ নিয়েই সেখান থেকে পালিয়ে যান আততায়ীরা। আশঙ্কা জনক অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। কয়েকদিন আগে চিত্তরঞ্জন পার্কেও গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তার ককেকদিন পরেই উত্তপ্ত হয়ে উঠেছিল জাহাঙ্গিরপুরী। হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি তুমুল হয়ে উঠেছিল সেখানে।












Click it and Unblock the Notifications